News Flash

  • Home
  • দেশ
  • ডোমকলে বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যু ব্যক্তির
Image

ডোমকলে বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যু ব্যক্তির

ডোমকল, ৭ জুলাই (হি. স.) : ডোমকলের গোবিন্দপুর এলাকায় বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে। মৃতের নাম আলি হোসেন। তাঁর বাড়ি ডোমকলের গোবিন্দপুর এলাকায়।

জানা গিয়েছে, আল হোসেন নিজেরই ট্রাকে তিল লোড করার জন্য দুপুর নাগাদ গাবতলা এলাকায় আসে। সেই সময় তিল রোডের কাজ চলছিল। আলী হোসেন নিজেই ট্রাকের উপরে ওই তিলের বস্তা ঠিকঠাকভাবে সাজিয়ে নিচ্ছিলেন। কিন্তু তার উপরেই ছিল বিদ্যুৎ এর তার। অসাবধানতাবশত কাজ করাই ওই বিদুৎ-এর তারের স্পর্শ হয় আলির দেহের সঙ্গে।

এরপরই লরির উপর থেকেই নিচে পড়ে যান তিনি। তড়িঘড়ি করে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকা জুড়ে।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top