News Flash

Image

বদ্রীনাথ ধামের প্রসাদ নিয়ে মোদীর দরবারে ধামি

নয়াদিল্লি, ২৫ জুন (হি. স.): ১৮তম লোকসভা অধিবেশনের দ্বিতীয়দিনে মঙ্গলবারও সরগরম দিল্লি। ঠিক সেসময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে দেবতার প্রসাদ নিয়ে হাজির হলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার জন্য মঙ্গলবার রাজধানী দিল্লিতে এসে মোদীকে অভিনন্দন জানিয়েছেন ধামি। এদিন তিনি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন ফুলের তোড়া। শুধু তাই নয়, মহেষু দেবতা মন্দিরের একটি ছবি এবং বদ্রীনাথ ধামের প্রসাদও তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে। প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর এই সৌজন্য সাক্ষাতের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, শুধু বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেই নয়, আমজনতার সঙ্গেও বিভিন্ন অভিনব উপায়ে জনসংযোগ করার ব্যাপারে বেশ সুনাম আছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির। মাঝেমধ্যেই তাঁকে জনসংযোগ করতে দেখা যায় বিভিন্নভাবে। কয়েকদিন আগেই প্রাতঃভ্রমণে বেরিয়ে নৈনিতালে স্থানীয়দের সঙ্গে জনসংযোগ করেন ধামি। রাস্তার পাশের চায়ের দোকানে দাঁড়িয়ে চা বানান। স্থানীয়দের সঙ্গে কথা বলেন। শোনেন তাঁদের দুঃখ-দুর্দশার কথা। এরপর একটি শিশু হাসপাতালে গিয়ে অসুস্থ শিশু ও তাদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। এখানেই শেষ নয়, এরপর একটি ফুটবল মাঠে গিয়ে বাচ্চা এবং বড়দের সঙ্গে পায়ে পা মিলিয়ে ফুটবল খেলেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীকে একদা হকি খেলতেও দেখা গিয়েছে।

Releated Posts

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর হুঁশিয়ারি, সংঘর্ষে উত্তেজনা

কলকাতা, ২১ আগস্ট (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ‘দেশবিরোধী’ স্লোগান উঠলে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানোর হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

স্কুল ঠিক করো’ অভিযান ঘিরে গ্রামবাসী-সিজেপি কর্মীদের সংঘর্ষ, শিক্ষা প্রতিষ্ঠানকে ‘রাজনীতিমুক্ত’ রাখার দাবি

জয়পুর, ২১ আগস্ট (আইএএনএস): সরকারি স্কুল পরিদর্শনকে কেন্দ্র করে শুক্রবার সকালে জয়পুরের সাংগানেরের রামপুরা কানওয়ারপুরা এলাকায় গ্রামবাসী ও…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

বিজয়ওয়াড়ায় ২৪.৮১ কোটি টাকার ইউনিয়ন ব্যাংক জালিয়াতিতে সিবিআই মামলা

বিজয়ওয়াড়া, ২১ আগস্ট (আইএএনএস): ইউনিয়ন ব্যাংক অব ইন্ডিয়ার সঙ্গে ২৪.৮১ কোটি টাকার কথিত জালিয়াতির অভিযোগে বিজয়ওয়াড়াভিত্তিক একটি বেসরকারি…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

নারী নির্যাতনে মহারাষ্ট্র দ্বিতীয় স্থানে, প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে প্রশ্ন শিবসেনা ইউবিটির

মুম্বই, ২১ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নারী ও শিশুদের বিরুদ্ধে নৃশংস অপরাধের ঘটনা বৃদ্ধির অভিযোগ…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top