News Flash

  • Home
  • দিনের খবর
  • জল সঙ্কটে নাজেহাল অবস্থা দিল্লিতে, অতিশী বললেন অনশন ছাড়া উপায় নেই
Image

জল সঙ্কটে নাজেহাল অবস্থা দিল্লিতে, অতিশী বললেন অনশন ছাড়া উপায় নেই

নয়াদিল্লি, ২২ জুন (হি.স.): রাজধানী দিল্লিতে জলের সঙ্কট এখনও মেটেনি, জলের কষ্টে দুর্বিষহ অবস্থা দিল্লির সাধারণ জনসাধারণের। এই জলের সঙ্কট মেটাতে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন দিল্লির জলমন্ত্রী অতিশী। অনশন মঞ্চ থেকেই অতিশী বলেছেন, “আজ আমার অনশনের দ্বিতীয় দিন। দিল্লিতে জলের তীব্র ঘাটতি রয়েছে, দিল্লি নিজস্ব প্রতিবেশী রাজ্যগুলি থেকে জল পায়। দিল্লি মোট ১০০৫ এমজিডি জল পায়, যা দিল্লির বাড়িগুলিতে সরবরাহ করা হয়। এর মধ্যে হরিয়ানা থেকে ৬১৩ এমজিডি জল আসে, কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে হরিয়ানা মাত্র ৫১৩ এমজিডি জল ছাড়ছে…এই কারণে দিল্লির ২৮ লক্ষেরও বেশি মানুষ জল পাচ্ছেন না।”

অতিশী আরও বলেছেন, “আমি সবরকম চেষ্টা করেছি, কিন্তু যখন হরিয়ানা সরকার জল সরবরাহ করতে রাজি হয়নি, আমার অনশন করা ছাড়া কোনও উপায় ছিল না… এখনও জল সঙ্কটের পরিস্থিতি বিদ্যমান। গতকাল হরিয়ানা ১১০ এমজিডি কম জল সরবরাহ করেছে। আমি অনশন চালিয়ে যাব, যতক্ষণ না পর্যন্ত হরিয়ানা সরকার দিল্লিতে জল সরবরাহ করে, যতক্ষণ না পর্যন্ত দিল্লির ২৮ লক্ষ মানুষ জল পায়।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top