News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেজরিওয়ালের জামিনের নির্দেশে ইডি স্থগিতাদেশ চাওয়ায় গর্জে উঠলেন স্ত্রী সুনীতা
Image

কেজরিওয়ালের জামিনের নির্দেশে ইডি স্থগিতাদেশ চাওয়ায় গর্জে উঠলেন স্ত্রী সুনীতা

নয়াদিল্লি, ২১ জুন (হি.স.): তাঁর স্বামীর সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে, যেন তিনি একজন ‘জঙ্গি’। অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর হওয়া রায়ের বিরুদ্ধে ইডি আদালতে আবেদন করতেই তোপ দাগলেন সুনীতা কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা বলেন, আদালতের ওয়েবসাইটে তাঁর স্বামীর জামিন মঞ্জুর হওয়ার রায় আপলোড হওয়া আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার বিরোধিতা করে। রায় আপলোড হওয়ার আগেই তাকে চ্যালেঞ্জ করে ইডি আদালতে যায় বলে দাবি করেন কেজরিওয়াল-পত্নী।

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া অরবিন্দ কেজরিওয়ালকে বৃহস্পতিবার ১ লক্ষ টাকার বন্ডে জামিন দিয়েছিল রাউস অ্যাভিনিউ আদালত। শুক্রবার দুপুরের মধ্যেই তাঁর জেল থেকে বেরিয়ে আসার কথা ছিল। তবে ইডি ওই নির্দেশে স্থগিতাদেশ চেয়ে এবং জামিনের বন্ডে স্বাক্ষরের জন্য ৪৮ ঘণ্টা সময় দাবি করে। এতেই আটকে গেছে কেজরির মুক্তি।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top