News Flash

  • Home
  • খেলা
  • শ্রেয়ার হ্যাটট্রিক : মহিলা লীগ ফুটবলে জম্পুইজলাকে হারিয়ে স্পোর্টস স্কুল জয়ী
Image

শ্রেয়ার হ্যাটট্রিক : মহিলা লীগ ফুটবলে জম্পুইজলাকে হারিয়ে স্পোর্টস স্কুল জয়ী

স্পোর্টস স্কুল:- ৩

জম্পুই জলা:- ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। শ্রেয়ার হ্যাটট্রিক।‌ দুর্দান্ত জয় দিয়ে দারুন সূচনা ত্রিপুরা স্পোর্টস স্কুলের। খেলা মহিলা লীগ ফুটবল। তাও প্রথম সারির দল শক্তিশালী জম্পুইজলা প্লে সেন্টারকে তিন গোলের ব্যবধানে হারিয়ে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত বৈকুন্ঠ নাথ মেমোরিয়াল মহিলা ফুটবল লিগের কাগজে-কলমে দ্বিতীয় ম্যাচ হলেও পরিবেশ পরিস্থিতির কারণে বুধবার সকাল আটটায় টুর্নামেন্টের প্রথম ম্যাচ হিসেবেই অনুষ্ঠিত হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সিন্থেটিক মাঠে। প্রথমার্ধে বিজয়ী দল ২-০ গোলে এগিয়ে ছিল। খেলার ২০ মিনিটের মাথায় প্রথম গোল শ্রেয়া দেব-এর। পাল্টা আক্রমণে জম্পুইজলা প্লে সেন্টারের মেয়েরা চেষ্টা চালিয়ে গেলেও কার্যত গোল পরিশোধের কোন সুযোগ পায়নি। উপরন্ত ১২ মিনিট বাদে শ্রেয়ার দ্বিতীয় গোল এবং প্রথমার্ধে স্পোর্টস স্কুল ২-০ গোলে লিড নেয়। দ্বিতীয়ার্ধে জম্পুইজলা প্লে সেন্টারের মেয়েরা রক্ষণভাগ ছাপিয়ে কিছুটা আক্রমণাত্মক খেললেও গোল ব্যবধান কমানোর সুযোগ পায়নি। উপরন্ত খেলার ৬৮ মিনিটের মাথায় শ্রেয়া তার তৃতীয় গোলটি করে একদিকে যেমন দলকে ৩-০ তে এগিয়ে দেয় অপরদিকে তার হ্যাটট্রিকও সেরে নেয়। ‌ পরবর্তী সময়ে আক্রমণ, প্রতি আক্রমণের মধ্য দিয়ে খেলা চলেছে। তবে জালে বল জড়ানোর চতুর্থ কোনও ঘটনা হয়নি। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিশ্বজিৎ দাস, লিটন সাহা, সুকান্ত দত্ত ও ইন্দ্রানী দে।

Releated Posts

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

হকি বিশ্বকাপের জার্সি বিতর্কে মুখ খুলল হকি ইন্ডিয়া, ‘জাতীয় পতাকার গেরুয়া রঙের বিশেষ তাৎপর্য রয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন গেরুয়া রঙের জার্সি নিয়ে বিতর্কের মধ্যে…

ByByNews Desk Jul 30, 2026

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top