News Flash

  • Home
  • Uncategorized
  • নলছড়ে বিডিওকে স্মারক উদ্বাস্তু উন্নয়ন কমিটির
Image

নলছড়ে বিডিওকে স্মারক উদ্বাস্তু উন্নয়ন কমিটির

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৪ আগষ্ট৷৷ নলছড় ব্লকের সমষ্ঠি উন্নয়ন আধিকারীক জ্যোতি রায় এর নিকট তিন দফা দাবি UDআদায়ের ডেপুটেশন দিল উদ্বাস্তু উন্নয়ন কমিটি৷ দাবি গুলো হল উগ্রপন্থী হামলার উদ্বাস্তু পরিবার গুলোকে সরকারী ভাবে স্বীকৃতি দেওয়া, উদ্বাস্তু পরিবার গুলোকে সুষ্ট পূর্ণবাসনের ব্যবস্থা করা, এবং তাদের পরিবার গুলোকে এক কালিন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া৷ বুধবার বেলা ১১টা নাগাদ পশ্চিম জেলা ও সিপাহীজলা জেলা উদ্বাস্তু উন্নয়ন কমিটির সদস্যরা বৈরাগী বাজারে জড়ো হয়ে মিছিলের মাধ্যমে নলছড় ব্লকের সামনে গিয়ে মিলিত হয়৷ তারপর উদ্বাস্তু উন্নয়ন কমিটির চ্যায়ারম্যান গোপাল লস্কর, সম্পাদক সজল পোদ্দার এবং সহ সম্পাদক রাখাল বাবু সহ মোট ৭ জনের একটি প্রতিনিধি দল ব্লক আধিকারিকের হাতে এই দাবী সনদ তুলে দেন৷ বিডিও দেবজ্যোতি রায় তাদের দাবিগুলোর যুক্তিকতা স্বীকার করে উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন বলে তাদের আস্বস্ত করেন৷ উদ্বাস্তু উন্নয়ন কমিটির নেতৃত্বরা জানান আগামী কিছু দিনের মধ্যে দাবীগুলো পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যাবে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top