নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৪ আগষ্ট৷৷ নলছড় ব্লকের সমষ্ঠি উন্নয়ন আধিকারীক জ্যোতি রায় এর নিকট তিন দফা দাবি
আদায়ের ডেপুটেশন দিল উদ্বাস্তু উন্নয়ন কমিটি৷ দাবি গুলো হল উগ্রপন্থী হামলার উদ্বাস্তু পরিবার গুলোকে সরকারী ভাবে স্বীকৃতি দেওয়া, উদ্বাস্তু পরিবার গুলোকে সুষ্ট পূর্ণবাসনের ব্যবস্থা করা, এবং তাদের পরিবার গুলোকে এক কালিন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া৷ বুধবার বেলা ১১টা নাগাদ পশ্চিম জেলা ও সিপাহীজলা জেলা উদ্বাস্তু উন্নয়ন কমিটির সদস্যরা বৈরাগী বাজারে জড়ো হয়ে মিছিলের মাধ্যমে নলছড় ব্লকের সামনে গিয়ে মিলিত হয়৷ তারপর উদ্বাস্তু উন্নয়ন কমিটির চ্যায়ারম্যান গোপাল লস্কর, সম্পাদক সজল পোদ্দার এবং সহ সম্পাদক রাখাল বাবু সহ মোট ৭ জনের একটি প্রতিনিধি দল ব্লক আধিকারিকের হাতে এই দাবী সনদ তুলে দেন৷ বিডিও দেবজ্যোতি রায় তাদের দাবিগুলোর যুক্তিকতা স্বীকার করে উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন বলে তাদের আস্বস্ত করেন৷ উদ্বাস্তু উন্নয়ন কমিটির নেতৃত্বরা জানান আগামী কিছু দিনের মধ্যে দাবীগুলো পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যাবে৷
নলছড়ে বিডিওকে স্মারক উদ্বাস্তু উন্নয়ন কমিটির
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















