News Flash

  • Home
  • দিনের খবর
  • যোগ দিবসের মূল অনুষ্ঠান এবার শ্রীনগরে, আনুষ্ঠানিক ঘোষণা হতেই প্রস্তুতি শুরু
Image

যোগ দিবসের মূল অনুষ্ঠান এবার শ্রীনগরে, আনুষ্ঠানিক ঘোষণা হতেই প্রস্তুতি শুরু

নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২০ জুন জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে যাচ্ছেন। শ্রীনগরে রাত্রিযাপন করার পর, পরবর্তী দিন ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এ বছর আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি হবে শ্রীনগরের শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে। মঙ্গলবার আয়ুষ সচিব বৈদ্য রাজেশ কোটেচা জানিয়েছেন, এ বছরের আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান হবে শ্রীনগরে, এবারের থিম ”যোগা ফর সেলফ এন্ড সোসাইটি”।

আয়ুষ সচিব আরও জানান, ভারত গত ১০ বছর ধরে যোগ-এর নেতৃত্ব দিচ্ছে। যোগ দিবস সারা বিশ্ব জুড়ে একটি বৃহৎ পরিসরে সংগঠিত হচ্ছে। যোগ শুধুমাত্র একটি উদযাপনই নয়, বরং আচরণের পরিবর্তন আনার জন্য একটি সমন্বিত প্রচেষ্টা যাতে লোকজন নিজেদের জীবনে যোগব্যায়াম গ্রহণ করে এবং যোগের সুবিধা গ্রহণ করছেন।
সূত্রের খবর, প্রধানমন্ত্রী ২০ জুন শ্রীনগরে এসে পৌঁছবেন। রাত্রিযাপন করার পর পরবর্তী দিন আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহার নেতৃত্বে জম্মু ও কাশ্মীর প্রশাসন প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতির জন্য উচ্চ সতর্কতা অবলম্বন করেছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top