News Flash

  • Home
  • দিনের খবর
  • দুই গোষ্ঠীর সংঘর্ষে অশান্ত বালেশ্বর; জারি কারফিউ, ইন্টারনেট পরিষেবা বন্ধ
Image

দুই গোষ্ঠীর সংঘর্ষে অশান্ত বালেশ্বর; জারি কারফিউ, ইন্টারনেট পরিষেবা বন্ধ

বালেশ্বর, ১৮ জুন (হি.স.): দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে অশান্ত হয়ে উঠল ওডিশার বালেশ্বর পৌরসভা এলাকা। সোমবার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়, এরই প্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য সমগ্র বালেশ্বর পৌরসভা এলাকায় কারফিউ জারি করেছে।

এছাড়া কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কিছু স্পর্শকাতর এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে দোকানপাট, স্কুল এবং অন্যান্য প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ মানুষজনকে ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করেছে।

বালেশ্বরের এসপি সাগরিকা নাথ বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গতকালের ঘটনায় একাধিক এফআইআর (এখন পর্যন্ত ৭টি) নথিভুক্ত করা হয়েছে; এফআইআর-এর ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত ৩৪ জনকে আটক করা হয়েছে।

সোমবার ঈদের দিন পীরের কাছে নর্দমার জল লাল হয়ে যেতে দেখেন স্থানীয় কয়েকজন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মানুষজন রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন এবং চন্ডিপুর-বালেশ্বর প্রধান সড়ক অবরোধ করেন। এরপরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়, ইট নিক্ষেপের ঘটনাও ঘটে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top