News Flash

  • Home
  • দিনের খবর
  • কাশ্মীরের জন্য ‘জিরো টেরর প্ল্যান’ তৈরি করতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের
Image

কাশ্মীরের জন্য ‘জিরো টেরর প্ল্যান’ তৈরি করতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

নয়াদিল্লি, ১৬ জুন (হি.স.) : কাশ্মীরের জন্য ‘জিরো টেরর প্ল্যান’ তৈরি করতে নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । রবিবার কাশ্মীরে সন্ত্রাসদমন নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন শাহ । টানা ছয় ঘণ্টা ধরে চলে এই বৈঠক। সেখানে কাশ্মীর নিয়ে বেশ কিছু নির্দেশিকা দেন তিনি। বিকেলে বৈঠক শেষে জানা যায়, কাশ্মীরের জন্য ‘জিরো টেরর প্ল্যান’ তৈরি করতে নির্দেশ দিয়েছেন শাহ।

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়, এরিয়া ডমিনেশন এবং জিরো টেরর প্ল্যানের মাধ্যমে যেভাবে কাশ্মীরে সাফল্য মিলেছে, জম্মুর জন্যও সেভাবেই কাজ করতে হবে। শাহ আরও বলেছেন, ‘সমস্ত নিরাপত্তারক্ষা সংস্থাগুলোকে এক মিশন ভেবে কাজ করতে হবে যেন দ্রুত সমস্যার মোকাবিলা করা যায়। প্রত্যেক সংস্থার কাজের মধ্যে যেন সামঞ্জস্য থাকে।’ তাঁর কথায়, ‘কাশ্মীরের হামলার ঘটনাকে এখন ছায়াযুদ্ধ বলা যেতে পারে। আগের মতো ষড়যন্ত্র করে আক্রমণ করতে পারে না জঙ্গি সংগঠনগুলো। তবে সন্ত্রাসবাদকে সমূলে উৎখাত করাই মোদী সরকারের লক্ষ্য।’

অন্যদিকে, আগামী ২৯ জুন থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা । সূত্রের দাবি, তীর্থযাত্রীদের যাতে কোনওরকম সমস্যায় না পড়তে হয়, নিরাপত্তা আধিকারিকদের তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন শাহ। এদিন দিল্লিতে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভল্লা, সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে এবং হবু সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী, কাশ্মীর পুলিশের ডিজিপি আরআর সোয়াইন এবং অন্যান্য নিরাপত্তা এজেন্সির কর্তারা।

Releated Posts

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top