News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সম্ভবত জুলাইয়ের শেষে, নয়তো আগস্ট মাসের প্রথম সপ্তাহে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে : শরদিন্দু চৌধুরী
Image

সম্ভবত জুলাইয়ের শেষে, নয়তো আগস্ট মাসের প্রথম সপ্তাহে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে : শরদিন্দু চৌধুরী

আগরতলা, ১০ জুন: সম্ভবত জুলাইয়ের শেষে, নয়তো আগস্ট মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী।

এদিন তিনি বলেন, বর্তমান পঞ্চায়েতের মেয়াদ আগস্ট মাসের প্রথম সপ্তাহ দিকে শেষ হয়ে যাচ্ছে। সঠিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচনের জন্য ৩৫টি ব্লকের খসড়া ভোটার তালিকা হয়েছে। খসড়া ভোটার তালিকায় ৩৫টি ব্লকে মোট ভোটার রয়েছেন ১২,৯৫,০৮৬ জন। তাছাড়া, ৩৫টি ব্লকে ভোট কেন্দ্র রয়েছে ২৬৫০টি। 

এদিন তিনি আরও বলেন, খসড়া তালিকায় মহিলা ভোটার রয়েছেন ৬,৩৬,০৬২ জন, পুরুষ ভোটার রয়েছেন ৬,৫৯,০১৩ জন ও অন্যান্য ভোটার রয়েছেন ১১ জন।

এদিন তিনি বলেন, বর্তমানে খসড়া তালিকার উপর দাবি এবং আপত্তি জানানোর কাজ চলছে। এই কাজ চলবে ২৪ জুন পর্যন্ত। তাছাড়া, ২৪ জুন চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুতি করার পর রাজ্য সরকারের সাথে নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হবে বলে জানান তিনি।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top