News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষায় অনিয়ম, সিবিআই তদন্তের দাবিতে সরব এবিভিপি
Image

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষায় অনিয়ম, সিবিআই তদন্তের দাবিতে সরব এবিভিপি

আগরতলা, ১০ জুন: নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং ফলাফলের নানা অনিয়মের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে এবিভিপি। সারা দেশে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদের আজ আগরতলায় ন্যাশানাল টেস্টিং এজেন্সির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে এবিভিপি।

অর্থের বিনিময়ে নিট (ইউ জি) ২০২৪ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া হয়েছে। আজ এ বি ভি পি তরফ থেকে এমনটাই অভিযোগ তুলে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে বিক্ষোভ দেখিয়েছেন ছাত্র ছাত্রীরা। তাই সংগঠনের তরফ থেকে, সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। সারা দেশেই এধরণের বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ছাত্র সংগঠনের ত্রিপুরা প্রদেশের স্টেট মিডিয়া কনভেনার পৃথ্বীরাজ দাস।

এদিন পৃথ্বীরাজ বলেন, নিটের ফলাফল ঘোষণা হওয়ার পর দেখা গেছে নানা অনিয়ম হয়েছে। প্রথম স্থানে নজিরবিহীনভাবে ৬৭ জন জায়গা করে নিয়েছে। যা নিটের ফলাফলে খুবই সন্দেহজনক ঘটনা। তাতে, অনেকেরই র‍্যাঙ্ক পিছিয়ে গেছে। তিনি ক্ষোভের সুরে বলেন, ন্যাশানাল টেস্টিং এজেন্সি দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যতকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। তাই, দোষীদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে। এবিভিপি এই সমস্ত ঘটনায় সিবিআই তদন্তের জোরালো দাবি জানাচ্ছে।

Releated Posts

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

বর্তমান সরকার মানুষের সমস্যা সমাধানের সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দিতে পারলে তবেই…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top