News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রবি মরশুমে রাজ্যের কৃষকদের কাছ থেকে ১৫ হাজার মেট্রিকটন ধান সহায়ক মূল্যে ক্রয় করা হবে : খাদ্য মন্ত্রী
Image

রবি মরশুমে রাজ্যের কৃষকদের কাছ থেকে ১৫ হাজার মেট্রিকটন ধান সহায়ক মূল্যে ক্রয় করা হবে : খাদ্য মন্ত্রী

আগরতলা, ১০ জুন : রাজ্য সরকার এবছর রবি মরসুমে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মুল্যে ১৫ হাজার মেট্রিকটন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা নিয়েছে। প্রতি কেজি ধান ২১ টাকা ৮৩ পয়সা দরে ক্রয় করা হবে। আগামী ১৫ জুন, ২০২৪ থেকে রাজ্যে সহায়ক মূল্যে ধান ক্রয় করা শুরু হবে। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা জানান।

সাংবাদিক সম্মেলনে তিনি জানান, রাজ্যস্তরে এর আনুষ্ঠানিক সূচনা হবে দক্ষিন ত্রিপুরা জেলার জোলাইবাড়িতে। রাজ্যের ৬টি জেলা যথাক্রমে পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, খোয়াই, ধলাই, দক্ষিণ ত্রিপুরা ও গোমতী জেলার ৩১টি ব্লকের ধান ক্রয় কেন্দ্রে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে। খাদ্যমন্ত্রী জানান, রবি মরশুমে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা নিয়ে আজ মহকুমা শাসক, বিডিও, কৃষি দপ্তরের জেলা ও মহকুমা আধিকারিক এবং খাদ্য দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকদের সাথে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, ২০১৮ সালে রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে খরিফ ও রবি মরসুমে বছরে দু’বার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার কর্মসূচি শুরু করা হয়েছিল। ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত সরকারি উদ্যোগে রাজ্যে মোট ১ লক্ষ ৯২ হাজার ৫২ মেট্রিকটন ধান কৃষকদের কাছ থেকে ক্রয় করা হয়েছে। তাতে রাজ্য সরকারের ব্যয় হয়েছে প্রায় ৩৭২ কোটি টাকা। এরফলে উপকৃত হয়েছেন রাজ্যের ১ লক্ষ ৩০৯ জন কৃষক। মূলতঃ কৃষকদের আয় দ্বিগুন করা এবং তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য প্রদান করে তাদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করে তুলতেই রাজ্য সরকারের এই উদ্যোগ।

খাদ্যমন্ত্রী আরও জানান, খাদ্য শস্য পরিবহনের জন্য খাদ্য দপ্তর আরও ৫টি নতুন ট্রাক ক্রয় করেছে। তাতে প্রায় ১ কোটি ৮৬ লক্ষ টাকা ব্যয় হয়েছে। আগামীকাল আগরতলার এডি নগরস্থিত সেন্ট্রাল স্টোরে এই ট্রাকগুলির আনুষ্ঠানিক ফ্ল্যাগ অফ করা হবে। সাংবাদিক সম্মেলনে খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী ও দপ্তরের অতিরিক্ত অধিকর্তা অনিমেষ দেববর্মা উপস্থিত ছিলেন।

Releated Posts

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

বর্তমান সরকার মানুষের সমস্যা সমাধানের সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দিতে পারলে তবেই…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top