News Flash

  • Home
  • দেশ
  • প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নিলেন মোদী, শুরুতেই অন্নদাতাদের দিলেন বড় উপহার
Image

প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নিলেন মোদী, শুরুতেই অন্নদাতাদের দিলেন বড় উপহার

নয়াদিল্লি, ১০ জুন (হি.স.): প্রধানমন্ত্রী পদের দায়িত্বভার গ্রহণ করলেন নরেন্দ্র মোদী। এই নিয়ে টানা তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসলেন মোদী। সোমবার সকালে প্রধানমন্ত্রীর দফতরে ঢোকার সময় সবাইকে নমস্কার করতে করতে নিজ দফতরে ঢোকেন মোদী। প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নিয়েই দেশের অন্নদাতাদের বড় উপহার দিলেন তিনি। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর, মোদী এদিন প্রধানমন্ত্রী কিষান নিধির ১৭-তম কিস্তি প্রকাশের অনুমোদন দিয়ে নিজস্ব প্রথম ফাইলে স্বাক্ষর করেছেন। এর ফলে ৯.৩ কোটি কৃষক উপকৃত হবে এবং প্রায় ২০ হাজার কোটি টাকা বিতরণ করা হবে।

ফাইলে স্বাক্ষর করার পর প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমাদের সরকার কিষাণ কল্যাণে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তাই দায়িত্ব নেওয়ার সময় স্বাক্ষরিত প্রথম ফাইলটি কৃষক কল্যাণ সম্পর্কিত। আমরা ভবিষ্যতে কৃষক এবং কৃষি ক্ষেত্রের জন্য আরও বেশি কাজ করে যেতে চাই।” উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করেন মোদী, এরপর সোমবার পদের দায়িত্ব ভার গ্রহণ করেন তিনি।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top