News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এডিসিতে চাকুরী সংক্রান্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, ভেঙে দেওয়া হল বোর্ড
Image

এডিসিতে চাকুরী সংক্রান্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, ভেঙে দেওয়া হল বোর্ড

আগরতলা, ১০ জুন: এডিসিতে চাকুরী সংক্রান্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকান্ডে ভেঙে দেওয়া হল বোর্ড। শীঘ্র নতুন বোর্ড গঠন করা হবে। আজ সামাজিক মাধ্যমে এই বার্তা দিয়েছেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ।

এদিন প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, এডিসির অন্তর্গত সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে পরীক্ষার জন্য বোর্ড গঠন করা হয়েছিল। সেই বোর্ড নিয়োগ প্রক্রিয়ার সবকিছু দেখছিল। গত তিনমাস আগে ওই বোর্ড গঠন করা হয়েছিল। সেই বোর্ডে দায়িত্বে থাকা চেয়ারম্যান দাতা মোহন জমাতিয়া, অতিরিক্ত  মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সুবল দেববর্মা, প্রসাশনিক কার্যনির্বাহী আধিকারিক প্রদীপ দেববর্মা এবং অর্থ বিষয়ক কার্যনির্বাহী আধিকারিক সতজিৎ দেববর্মাকে সরিয়ে দেওয়া হয়েছে। শীঘ্রই নতুন কমিটি গঠন করা হবে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা, ৫ অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে পুরো প্রক্রিয়া

আগরতলা, ১৬ জুন : বহু প্রতীক্ষিত টিটিএএডিসি-এর অধীন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনের সম্ভাব্য সময়সূচি প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবিত…

ByByReshmi Debnath Jun 16, 2026

ত্রিপুরা সারিন্দার জিআই স্বীকৃতি, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যে নতুন মাইলফলক

আগরতলা, ১৬ জুনঃ ত্রিপুরার ঐতিহ্যবাহী আদিবাসী তারযুক্ত বাদ্যযন্ত্র ত্রিপুরা সারিন্দা মর্যাদাপূর্ণ ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি অর্জন করেছে। এই…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

উদয়পুরে ড্রেন থেকে বৃদ্ধার দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

উদয়পুর, ১৬ জুন: গোমতী জেলার উদয়পুরের রাজারবাগ সুকান্তপল্লী এলাকায় একটি ড্রেন থেকে এক বৃদ্ধা মহিলার নিথর দেহ উদ্ধারকে…

ByByReshmi Debnath Jun 16, 2026

নির্মাণ কাজে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক

সাব্রুম, ১৬ জুনঃ নির্মাণ কাজে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন এক রাজমিস্ত্রি। সাব্রুম মহকুমার পশ্চিম জলেফা গ্রাম পঞ্চায়েতের…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top