নয়াদিল্লি, ৬ জুন (হি.স.): অষ্টাদশ লোকসভা নির্বাচনে মোট ভোট পড়েছে ৬৫.৭৯ শতাংশ। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। সবথেকে কম ভোটদান হয়েছে বিহারে এবং সবথেকে বেশি ভোট পড়েছে অসমে। বিহারে ভোটের হার ৫৬.১৯ শতাংশ এবং অসমে ৮১.৫৬ শতাংশ।
পশ্চিমবঙ্গে মোট ভোট পেয়েছে ৭৯.২৯ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ভোটের হার ৫৮.৫৮ শতাংশ, উত্তর প্রদেশে ৫৬.৯২ শতাংশ, ত্রিপুরায় ভোট পড়েছে ৮০.৯৩ শতাংশ, রাজধানী দিল্লিতে মোট ভোট পড়েছে ৫৮.৬৯ শতাংশ। গুজরাটে মোট ভোট পড়েছে ৬০.১৩ শতাংশ।



















