News Flash

  • Home
  • দিনের খবর
  • সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে মানিকতলা উপনির্বাচনের দিনক্ষণ জানাল কমিশন
Image

সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে মানিকতলা উপনির্বাচনের দিনক্ষণ জানাল কমিশন

কলকাতা, ৩ জুন (হি. স.): মানিকতলা উপনির্বাচন নিয়ে অবশেষে জট কাটল। ভোটের প্রস্তাবিত দিনক্ষণ জানিয়ে সুপ্রিম কোর্টে মুখবন্ধ খাম জমা দিয়েছে নির্বাচন কমিশন।

শীর্ষ আদালতের বিচারপতিদের দাবি, কমিশন যে উপনির্বাচন করাতে দ্রুত ব্যবস্থা নিয়েছে, দক্ষতার সঙ্গে কাজ করেছে, তা স্পষ্ট। কাজেই এনিয়ে মামলাটি এখন অপ্রাসঙ্গিক। কবে হবে মানিকতলার উপনির্বাচন? কমিশনের প্রস্তাবিত দিনক্ষণ শিগগিরই প্রকাশ্যে আনা হবে বলে খবর।

২০২১ সালে বিধানসভা নির্বাচনের কয়েকমাসের মধ্যেই মৃত্যু হয় মানিকতলার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের। ১৯৫১ সালের আইন অনুযায়ী, কোনও জনপ্রতিনিধির মৃত্যু বা ইস্তফার কারণে কোনও আসনে শূন্যতা তৈরি হলে ছমাসের মধ্যে সেখানে উপনির্বাচন করতে হয়। সেই দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু মানিকতলার ক্ষেত্রে তা করা যায়নি। নেপথ্যে বিজেপিকে দায়ী করে শাসক শিবির। সেবার বিধানসভা নির্বাচনে সাধন পাণ্ডের বিরুদ্ধে পদ্মশিবিরের প্রার্থী ছিলেন কল্যাণ চৌবে। নির্বাচনের পরপরই তিনি নির্বাচন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা করেন। শুনানি চলাকালীন বার বার মুলতুবির দাবি করেন তাঁর আইনজীবী।

Releated Posts

বিধানসভার অধিবেশন ভণ্ডুল করে যুব, কৃষক, নারী ও দরিদ্রদের প্রতি অবিচার করেছে বিরোধীরা: যোগী আদিত্যনাথ

লখনউ, ৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার অভিযোগ করেছেন, বিধানসভার অধিবেশন অচল করে বিরোধীরা যুবক, কৃষক,…

ByByNews Desk Aug 5, 2026

তিরুবনন্তপুরমে ৮ গবেষণা প্রতিষ্ঠানকে এক ছাতার তলায় আনার প্রস্তাবে কেন্দ্রের ইতিবাচক সাড়া

তিরুবনন্তপুরম/নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): তিরুবনন্তপুরমের আটটি শীর্ষ বৈজ্ঞানিক ও গবেষণা প্রতিষ্ঠানকে একটি সমন্বিত গবেষণা ক্লাস্টারের আওতায় আনার কংগ্রেস…

ByByNews Desk Aug 5, 2026

স্বাধীনতা দিবসে কেন্দ্র ও রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পই থাকছে কলকাতার ট্যাবলোর মূল আকর্ষণ

কলকাতা, ৫ আগস্ট (আইএএনএস): এবারের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে কলকাতার রেড রোডে প্রদর্শিত ট্যাবলোগুলিতে কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন…

ByByNews Desk Aug 5, 2026

বন্যা-কবলিত এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে পথদুর্ঘটনায় আহত কেরলের কংগ্রেস বিধায়ক, স্থিতিশীল অবস্থা

পাথানামথিট্টা, ৫ আগস্ট (আইএএনএস): বন্যা-ত্রাণ ও উদ্ধারকাজ তদারকি করে ফেরার পথে পথদুর্ঘটনায় আহত হলেন কেরলের আরানমুলা কেন্দ্রের কংগ্রেস…

ByByNews Desk Aug 5, 2026
Scroll to Top