News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমের বরাক উপত্যকায় পুলিশের পৃথক অভিযানে ৯.৫ কোটি টাকার মাদক উদ্ধার, গ্ৰেফতার সাত
Image

অসমের বরাক উপত্যকায় পুলিশের পৃথক অভিযানে ৯.৫ কোটি টাকার মাদক উদ্ধার, গ্ৰেফতার সাত

গুয়াহাটি, ২ জুন (হি.স.) : দক্ষিণ অসমের বরাক উপত্যকায় পুলিশের অভিযানে ৯.৫ কোটি টাকার মাদকদ্ৰব্য উদ্ধার হয়েছে। মাদক পাচারের অভিযোগে সাতজনকে গ্ৰেফতার করেছে কাছাড় পুলিশ।

আজ রবিবার মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা তাঁর অফিশিয়াল সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডলে এ খবর দিয়ে বলেছেন, অসমের বরাক উপত্যকায় শনিবার রাতে পৃথক অভিযানে মাদক দ্রব্য সহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ড. শৰ্মা লিখেছেন, পুলিশের ‘শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক’-এর ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছিল। করিমগঞ্জ সদর থানার পুলিশ একটি দোকানে অভিযান চালিয়ে প্রায় ৮০০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে একজনকে গ্রেফতার করেছে।

এছাড়া কাছাড় জেলা পুলিশের দুটি অভিযানে ১.৯ কেজি হেরোইনের সঙ্গে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে, এক্স হ্যান্ডলে জানান মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, এ ধরনের অপারেশন এবং নেশাদ্রব্য বাজেয়াপ্ত করার ঘটনায় রাজ্যে ড্রাগস নেক্সাসকে দুর্বল করছে।

মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, মাদকের বিরুদ্ধে তাঁর সরকারের কড়া অবস্থান জারি থাকবে। সমাজ ধ্বংসযজ্ঞকারী নিষিদ্ধ দ্রব্যের প্রচলন নির্মূল করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

প্রসঙ্গত, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে গতকাল রাতে কাছাড়ের ধলাই থানাধীন রামপ্রসাদপুর এবং লক্ষ্মীপুরের বাঁশকান্দিতে অভিযান চালিয়ে ১.৯ কেজি হেরোইনের সঙ্গে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top