আঙ্কারা, ২১ আগস্ট (হি.স.) : রবিবার ভোররাতে সিরিয়া সীমান্তের কাছে গাজিয়ানটেপ শহরে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী
বোমা বিস্ফোরণ ঘটাল এক জঙ্গি| এই বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিয়েছে ওই জঙ্গি| আর এই বিস্ফোরণে মারা গিয়েছে কমপক্ষে ৩০জন| আহত শতাধিক| তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে স্থানীয় প্রশাসন আশঙ্কা করছে| বিস্ফোরণের নেপথ্যে কে বা কারা রযেছে, তা এখনও পরিষ্কার নয়| তবে যেভাবে হামলা চলেছে, তাতে আইএস ছাপ স্পষ্ট বলে স্থানীয় প্রশাসন দাবি করেছে| গাজিয়ানটেপ শহরে বহুল সংখ্যায় থাকেন কুর্দি জনগোষ্ঠীর মানুষ| বিয়েবাড়িতেও তাঁদের সংখ্যাই ছিল বেশি| ফলে হামলায় আইএস যোগ থাকার সম্ভাবনা যথেষ্ট বলে মনে করছে প্রশাসন|
সিরিয়া সীমান্ত থেকে মাত্র ৬০ কিলোমিটার উত্তরের গুরুত্বপূর্ণ শহর গাজিয়ানটেপে বাস করেন সিরিয়া ছেড়ে পালিয়ে আসা বহু শরণার্থী| অনেকেরই আশঙ্কা, এই এলাকায় যথেষ্ট জঙ্গি উপস্থিতি রয়েছে|
সিরিয়া সীমান্তের বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, মৃত ৩০
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















