News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিমাসে রোগী কল্যাণ সমিতি পরিষেবা তদারকি করবে হাসপাতালে, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Image

প্রতিমাসে রোগী কল্যাণ সমিতি পরিষেবা তদারকি করবে হাসপাতালে, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ প্রত্যেক মাসে অন্তত একবার করে রোগী কল্যাণ সমিতির হাসপাতালের অন্তবর্তী BADAL HEALTHরোগীদের স্বাস্থ্য পরিষেবা  বিষয়ে তদারকির জন্য সভা করা বাধ্যতামূলক৷ রোগীদের সময় মত ওষুধপত্রের সুবিধা, পানীয় জলের সুবিধা, চিকিৎসক, নার্সদের ব্যবস্থাপনা ইত্যাদি স্বাস্থ্য পরিষেবা বিষয়ক সিদ্ধান্ত  সংশ্লিষ্ট হাসপাতালের জন্য গঠিত রোগী কল্যাণ সমিতি দেখবে৷ আজ সিপাহিজলা জেলা শাসকের কার্যালয়ের সভাগৃহে আয়োজিত স্বাস্থ্য দপ্তরের এক পর্যালোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী একথা বলেন৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ  দপ্তরের এই পর্যালোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী ছাড়াও  সিপাহিজলা জিলা পরিষদের  সভাধিপতি ফকরুদ্দীন আহমেদ, সহ সভাধিপতি কমলরানী শীল, বিধায়ক কেশব দেববর্মা ও রমেন্দ্র  নারায়ণ দেববর্মা সিপাহিজলা জেলার বিভিন্ন পঞ্চায়েত সমিতি, বিএসি নগর পঞ্চায়েত ও পুর পরিষদের  চেয়ারম্যান, চেয়ারপার্সনগণ উপস্থিত ছিলেন৷ সভায় জেলার অন্তর্গত সাব সেন্টার, প্রাথমিক হাসপাতাল, মহকুমা হাসপাতাল সহ সব ধরনের স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরিষেবা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়৷ সভার শুরুতে সিপাহিজলা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক  জানান,  এই জেলায় স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য ১৫৪টি উপস্বাস্থ্য কেন্দ্র, ১২টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, ৪টি সামাজিক স্বাস্থ্য কেন্দ্র ও ২টি  মহকুমা হাসপাতাল রয়েছে৷ এরমধ্যে ১৪টি স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে চবিবশ ঘন্টা স্বাস্থ্য পরিষেবা প্রদানের  ব্যবস্থা রয়েছে৷ জেলার ১৫টি স্বাস্থ্য কেন্দ্র ও  হাসপাতালগুলিতে এম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা রয়েছে৷ ৩টি  প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এম্বুলেন্স পরিষেবা অবিলম্বে  চালু করার জন্য স্বাস্থ্যমন্ত্রী  দপ্তরের পদস্থ আধিকারিকদের  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন৷ তিনি হাসপাতালগুলিতে মায়েদের ১০০ শতাংশ প্রসব করানোর জন্য জনপ্রতিনিধিদের এবং স্বাস্থ্য কর্মীদের সময় মত মায়েদের সাথে যোগাযোগ বৃদ্ধি  তথা প্রচার বৃদ্ধি করার নির্দেশ দেন৷ শিশুদের স্বাস্থ্য ও জীবন সুরক্ষায় নিজ নিজ স্বাস্থ্য কেন্দ্র এলাকায় ১০০ শতাংশ টিকাকরণের জন্য প্রয়োজনীয়  সব ধরনের ব্যবস্থা নিতে বলেন৷ তিনি সিপাহিজলা জেলায় নির্মীয়মাণ সব ধরনের হাসপাতাল ও স্বাস্থ্য  কেন্দ্র ও তৈবান্দাল প্রাথমিক স্বাস্থ্য  কেন্দ্রের  অসম্পূর্ণ  কাজ দ্রুত শেষ করার জন স্বাস্থ্য মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন৷ সভায় জেনেরিক ঔষধের পরিষেবা বৃদ্ধি, হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে মর্গের ব্যবস্থা, ইত্যাদি বিষয়ে বিনামূল্যে  চিকিৎসা পরিষেবায় গুরুত্ব আরোপ করে আলোচনা হয়৷  সভায় অন্যান্যদের মধ্যে জেলা শাসক প্রদীপ কুমার চক্রবর্তী, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা, জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা সহ উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top