বালিয়া, ১৯ আগস্ট (হি.স.) : ভারতের সঙ্গে যুদ্ধে নামার দুঃসাহস দেখালে সঙ্কটে পড়বে পাক অস্তিত্ব | শুক্রবার পাকিস্তানকে
হুঁশিয়ারি দিলেন বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ | এদিন উত্তরপ্রদেশের রসরা এলাকায় এক অনুষ্ঠানে ইসলামাবাদকে সাবধান করলেন গোরক্ষপুরের বিজেপি সাংসদ বলেন, ভারতের সঙ্গে যুদ্ধে নামার দুঃসাহস দেখালে শীঘ্রই পাক-অধিকৃত কাশ্মীর ভারতে চলে আসবে | এদিন ওই অনুষ্ঠানে তিনি কাশ্মীর সমস্যার জন্য কংগ্রেসকে কাঠগড়ায় তুলে বলেন, পন্ডিত জওহরলাল নেহরুর পরিবর্তে সর্দার পটেল দায়িত্ব পেলে এমনটা হতই না| এ প্রসঙ্গে তাঁর স্পষ্ট অভিমত, পাক অধিকৃত কাশ্মীরের স্বাধীনতার সময় হয়েছে| এবার শীঘ্রই ওরা ভারতের অংশ হবে| সেই সঙ্গে বালুচিস্তান ইসু্যতে ভারতের স্পষ্ট অবস্থান নেওয়া উচিত বলে জানান আদিত্যনাথ| এদিকে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহের কাশ্মীরকে ভারত অধিকৃত কাশ্মীর বলে উল্লেখ করা নিয়ে তাঁর প্রতিক্রিয়া, এ ধরনের মন্তব্য ওঁর দলের মূল্যবোধেরই প্রতিফলন|
ভারতের সঙ্গে যুদ্ধে নামার দুঃসাহস দেখালে সঙ্কটে পড়বে পাক অস্তিত্ব : যোগী আদিত্যনাথ
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















