News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের সঙ্গে যুদ্ধে নামার দুঃসাহস দেখালে সঙ্কটে পড়বে পাক অস্তিত্ব : যোগী আদিত্যনাথ
Image

ভারতের সঙ্গে যুদ্ধে নামার দুঃসাহস দেখালে সঙ্কটে পড়বে পাক অস্তিত্ব : যোগী আদিত্যনাথ

বালিয়া, ১৯ আগস্ট (হি.স.)  : ভারতের সঙ্গে যুদ্ধে নামার দুঃসাহস দেখালে সঙ্কটে পড়বে পাক অস্তিত্ব | শুক্রবার পাকিস্তানকে Yogi Adityanathহুঁশিয়ারি দিলেন বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ | এদিন উত্তরপ্রদেশের রসরা এলাকায় এক অনুষ্ঠানে ইসলামাবাদকে সাবধান করলেন গোরক্ষপুরের বিজেপি সাংসদ বলেন, ভারতের সঙ্গে যুদ্ধে নামার দুঃসাহস দেখালে শীঘ্রই পাক-অধিকৃত কাশ্মীর ভারতে চলে আসবে |  এদিন ওই অনুষ্ঠানে তিনি কাশ্মীর সমস্যার জন্য কংগ্রেসকে কাঠগড়ায় তুলে বলেন, পন্ডিত জওহরলাল নেহরুর পরিবর্তে সর্দার পটেল দায়িত্ব পেলে এমনটা হতই না| এ প্রসঙ্গে তাঁর স্পষ্ট অভিমত, পাক অধিকৃত কাশ্মীরের স্বাধীনতার সময় হয়েছে| এবার শীঘ্রই ওরা ভারতের অংশ হবে| সেই সঙ্গে বালুচিস্তান ইসু্যতে ভারতের স্পষ্ট অবস্থান নেওয়া উচিত বলে জানান আদিত্যনাথ| এদিকে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহের কাশ্মীরকে ভারত অধিকৃত কাশ্মীর বলে উল্লেখ করা নিয়ে তাঁর প্রতিক্রিয়া, এ ধরনের মন্তব্য ওঁর দলের মূল্যবোধেরই প্রতিফলন|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top