News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপির প্রতি মানুষের ক্ষোভ উত্তোরত্তর বাড়ছে : অখিলেশ যাদব
Image

বিজেপির প্রতি মানুষের ক্ষোভ উত্তোরত্তর বাড়ছে : অখিলেশ যাদব

জালাউন, ১৪ মে (হি.স.): বিজেপির প্রতি মানুষের ক্ষোভ উত্তোরত্তর বাড়ছে। এমনই দাবি করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। মঙ্গলবার উত্তর প্রদেশের জালাউনের ওরাই-তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব বলেছেন, “বুন্দেলখণ্ডে পৌঁছানোর পর বিজেপির অহঙ্কার শেষ হয়ে যাবে। বিজেপির গ্রাফ কমছে এবং এর কোনও সীমা নেই। বিজেপির প্রতিও জনগণের ক্ষোভ বাড়ছে।”

অখিলেশ যাদব আরও বলেছেন, “কৃষকদের জন্য জল সরবরাহের কোনও ব্যবস্থা নেই, ফসল কেনার কোনও ব্যবস্থা নেই, এখানে রেশনের নামে ‘ধোকা’ চলছে। বুন্দেলখণ্ডের মানুষ জানে কে তাদের শত্রু! জনগণ ইন্ডি জোট এবং সমাজবাদী পার্টিকে সমর্থন করছে। ১৪০ কোটি মানুষ বিজেপিকে ১৪০ আসনে সীমাবদ্ধ করবে। এখন কেউ ‘মন কি বাত’ শুনতে চায় না, তারা সংবিধানের কথা শুনতে চায়।”

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top