News Flash

  • Home
  • দেশ
  • সভা থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করলেন মমতা
Image

সভা থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করলেন মমতা

বীরভূম, ৬ মে (হি.স.) : বীরভূমের সভা থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি সেই কথাই বলি যা আমি রাখতে পারব। যে কথা রাখতে পারব না তা আমার মুখ দিয়ে বলানো যাবে না।”

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাকে দেখতে হয় আমার কাছে টাকা আছে কি না। দিল্লি তো সব টাকা বন্ধ করে দিয়েছে। আমাদের এক লক্ষ ৭৪ লক্ষ বকেয়া। সব বন্ধ।’’

বীরভূমের সভা থেকে মমতা বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। সারা দেশটাকে লুট করে দিয়েছে মোদী সরকার। আমি বললে দোষ হবে। যখন অর্থমন্ত্রীর স্বামী দাঁড়িয়ে বলেন, দেশ লুট হয়ে গেল, দেশে আর কোনও দিন হবে না যদি মোদী আবার আসে। নোটবন্দির সময় জনগণের টাকা লুট করেছে। সব লুট করেছে।’’

মমতা বলেন, ‘‘তিন বছর ধরে ১০০ দিনের কাজ করতে দেয় না বাংলাকে। তা সত্ত্বেও আমরা নিজেদের ক্ষমতার জোরে একটা কর্মশ্রী প্রকল্প করছি। যেখানে জব কার্ড হোল্ডাররা বছরে ৫০ দিনের কাজ পাবেন। সব টাকা আমরা দেব।’’

Releated Posts

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026

ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটে মধ্যপ্রদেশজুড়ে ব্যাহত ওপিডি পরিষেবা, আন্দোলনে জুনিয়র ডাক্তাররাও

ভোপাল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন মঙ্গলবার আরও তীব্র হয়েছে। তাঁদের সমর্থনে রেসিডেন্ট…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top