News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বকেয়া মেটানোর দাবিতে বিক্ষোভ ইটভাট্টার শ্রমিকদের
Image

বকেয়া মেটানোর দাবিতে বিক্ষোভ ইটভাট্টার শ্রমিকদের

আগরতলা, ৬ মে : বকেয়া পাওনার দাবিতে আজ ‘বাবা’ ইটভাট্টার শ্রমিকরা দুর্গানগর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। এতে করে রাস্তার দু’পাশে আটকে পড়ে যান চলাচল।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, সোনামুড়া মহকুমার অন্তর্গত ভেলুয়ারচর এলাকার বাবা কোম্পানির ইট ভাট্টায় কাজ করতে আসা বহি রাজ্যের শ্রমিকরা গত এক মাস ধরে তাদের ন্যায্য পাওনা পাচ্ছেন না। পরবর্তী সময়ে তারা ন্যায্য মালিকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও মালিকের দেখা মিলেনি। তাই বাধ্য হয়ে সোমবার দুপুরে শ্রমিকরা পায়ে হেঁটে বিশালগড় মহকুমার অন্তর্গত দুর্গানগর এলাকায় তাদের ন্যায্য পাওনা পাওয়ার দাবিতে পথ অবরোধে বসে। তাদের এই অবরোধের ফলে রাস্তার উভয়দিকে গাড়ি চলাচল আটকা পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশালগড় থানা পুলিশ। পুলিশ অবরোধকারীদের সাথে কথাবার্তা বলেন। প্রশাসন আশ্বাস দিয়েছে ওই মালিকদের সাথে কথা বলে শ্রমিকদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। পরে পুলিশের এই আশ্বাস পেয়ে শ্রমিকরা পথ অবরোধ প্রত্যাহার করে।

Releated Posts

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top