পোর্ট অফ স্পেন, ১৭ আগস্ট (হি.স.) : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চার টেেস্টর সিরিজ জেতার পর এবার কোহলিদের লক্ষ্য চতুর্থ টেস্ট| সেই সঙ্গে টেস্টে এক নম্বর হওয়াই
তাঁদের লক্ষ্য| এ কথা স্পষ্ট করে দিলেন ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে| বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট| তার আগেই সিরিজে ২-০ এগিয়ে যাওয়ায় ফুরফুরে মেজাজে রয়েছে ভারতীয় দল| এই টেস্টের আগে দলের লক্ষ্য প্রসঙ্গে রাহানে বলেছেন, ড্রেসিংরুমের পরিবেশ দুর্দান্ত| আমাদের লক্ষ্য আক্রমণাত্মক ক্রিকেট খেলে ওয়েস্ট ইন্ডিজকে এই টেস্টেও হারানো| আমরা ভাল খেলছি| সফরের শেষটা ভালভাবে করা জরুরি| ৩-০ ফল হলে খুব ভাল হবে| টেস্টে এক নম্বর দল হওয়া আমাদের দীর্ঘদিনের লক্ষ্য| তবে এখনকার অবস্থান ধরে রাখাও গুরুত্বপূর্ণ|
অধিনায়ক বিরাট কোহলির মতোই সহ অধিনায়কও সিরিজের শেষ টেস্টেও দাপট দেখাতে চাইছেন| তাঁর মতে, সিরিজের প্রথম তিনটি টেস্টে প্রতিদিনই তাঁরা বিপক্ষের চেয়ে ভাল খেলেছেন| সেভাবেই শেষ টেস্টেও খেলে এক নম্বর দল হয়ে উঠতে চাইছেন| তৃতীয় টেস্টের দলে রোহিত শর্মা ঢোকার পর ব্যাটিং অর্ডারে রাহানের অবস্থান বদল হয়েছিল| তবে সেটা নিয়ে ভাবছেন না ভারতের সহ-অধিনায়ক| তিনি দলের প্রয়োজনে যে কোনও জায়গায় ব্যাট করতে রাজি| পরিস্থিতি অনুযায়ী খেলাই তাঁর লক্ষ্য| রাহানের মতে, প্রধান কোচ অনিল কুম্বলে এবং ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের সঙ্গে নিয়মিত আলোচনা করার ফলে তাঁর পক্ষে ম্যাচের পরিস্থিতি বোঝা সহজ হয়|
2016-08-17
