News Flash

  • Home
  • Uncategorized
  • একনম্বর দল হতে এবার চতুর্থ টেস্টেওজয়ের লক্ষ্য রাহানেদের
Image

একনম্বর দল হতে এবার চতুর্থ টেস্টেওজয়ের লক্ষ্য রাহানেদের

পোর্ট অফ স্পেন, ১৭ আগস্ট (হি.স.) : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চার টেেস্টর সিরিজ জেতার পর এবার কোহলিদের লক্ষ্য চতুর্থ টেস্ট| সেই সঙ্গে টেস্টে এক নম্বর হওয়াই BCCIতাঁদের লক্ষ্য| এ কথা স্পষ্ট করে দিলেন ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে| বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট| তার আগেই সিরিজে ২-০ এগিয়ে যাওয়ায় ফুরফুরে মেজাজে রয়েছে ভারতীয় দল| এই টেস্টের আগে দলের লক্ষ্য প্রসঙ্গে রাহানে বলেছেন, ড্রেসিংরুমের পরিবেশ দুর্দান্ত| আমাদের লক্ষ্য আক্রমণাত্মক ক্রিকেট খেলে ওয়েস্ট ইন্ডিজকে এই টেস্টেও হারানো| আমরা ভাল খেলছি| সফরের শেষটা ভালভাবে করা জরুরি| ৩-০ ফল হলে খুব ভাল হবে| টেস্টে এক নম্বর দল হওয়া আমাদের দীর্ঘদিনের লক্ষ্য| তবে এখনকার অবস্থান ধরে রাখাও গুরুত্বপূর্ণ|
অধিনায়ক বিরাট কোহলির মতোই সহ অধিনায়কও সিরিজের শেষ টেস্টেও দাপট দেখাতে চাইছেন| তাঁর মতে, সিরিজের প্রথম তিনটি টেস্টে প্রতিদিনই তাঁরা বিপক্ষের চেয়ে ভাল খেলেছেন| সেভাবেই শেষ টেস্টেও খেলে এক নম্বর দল হয়ে উঠতে চাইছেন| তৃতীয় টেস্টের দলে রোহিত শর্মা ঢোকার পর ব্যাটিং অর্ডারে রাহানের অবস্থান বদল হয়েছিল| তবে সেটা নিয়ে ভাবছেন না ভারতের সহ-অধিনায়ক| তিনি দলের প্রয়োজনে যে কোনও জায়গায় ব্যাট করতে রাজি| পরিস্থিতি অনুযায়ী খেলাই তাঁর লক্ষ্য| রাহানের মতে, প্রধান কোচ অনিল কুম্বলে এবং ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের সঙ্গে নিয়মিত আলোচনা করার ফলে তাঁর পক্ষে ম্যাচের পরিস্থিতি বোঝা সহজ হয়|

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top