News Flash

  • Home
  • খেলা
  • ৫ মে থেকে টিসিএ আয়োজিত সন্তোষ স্মৃতি এ ডিভিশন লীগ ক্রিকেট শুরু
Image

৫ মে থেকে টিসিএ আয়োজিত সন্তোষ স্মৃতি এ ডিভিশন লীগ ক্রিকেট শুরু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। এবার সন্তোষ মেমোরিয়াল এ ডিভিশন লিগ ক্রিকেটের আসর। শুরু হচ্ছে ৫ মে থেকে। অন্যান্য বারের মতো এবারও সন্তোষ মেমোরিয়াল এ ডিভিশন লীগ ক্রিকেটে আটটি দল অংশ নিচ্ছে। ক্লাব দলগুলো হলো বনমালীপুর ক্রিকেট ক্লাব বা বিসিসি, চলমান সংঘ, কসমোপলিটন, হার্ভে, মৌচাক, ওল্ড প্লে সেন্টার বা ওপিসি, পোলস্টার এবং ইউনাইটেড বি এস টি। খেলা হবে তিনটি মাঠে। এমবিবি স্টেডিয়াম, পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ড এবং টি আই টি গ্রাউন্ডে। ৫ মে থেকে টুর্নামেন্ট শুরু করে একদিন অন্তর অন্তর তিন মাঠে তিনটি করে ম্যাচ রাখা হয়েছে। তবে শেষ দুদিন পরপর দুটি করে ম্যাচ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে লীগে। খেলা হবে মোট ২৮ টি।‌ প্রতিদিন সকাল পৌনে নয়টা থেকে ম্যাচ শুরুর সময় ধার্য রয়েছে। ‌ উদ্যোক্তা টিসিএ এর পক্ষ থেকে টুর্নামেন্টের ক্রীড়া সূচিও ঘোষনা করা হয়েছে। ক্রীড়া সূচি অনুযায়ী ৫ মে এমবিবি স্টেডিয়ামে কসমোপলিটন খেলবে ইউনাইটেড বিএসটি-র বিরুদ্ধে। পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে পোলস্টার ও ওপিসি পরস্পরের মুখোমুখি হবে। টিআইটি গ্রাউন্ডে মৌচাক খেলবে হার্ভে-এর বিরুদ্ধে। পরদিন বিরতি কাটিয়ে ৭ মে, পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে কসমোপলিটন ও মৌচাক পরস্পরের বিরুদ্ধে খেলবে। এমবিবি স্টেডিয়ামে চলমান সংঘ খেলবে পোলস্টারের বিরুদ্ধে।‌ টিআইটি গ্রাউন্ডে বনমালীপুর ক্রিকেট ক্লাব ও ইউনাইটেড বিএসটি পরস্পরের মুখোমুখি হবে।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top