নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট৷৷ একটি হরিণ শাবক উদ্ধার হল মহারাণী এলাকার ছয়ঘড়িয়ায়৷ মঙ্গলবার সাড়ে
দশটা নাগাদ হরিণটি মহারাণী গাড্ডফিরা এলাকার এক জঙ্গল থেকে গ্রামে ঢুকে৷ ঐ গ্রামের উপজাতি কয়েকজন হরিণটিকে ধাওয়া করলে দৌড়ে এসে ছয়ঘড়িয়া এলাকার নিখিল ভৌমিকের বাড়িতে এসে ঢুকে হরিণটি৷
স্থানীয় মানুষ খবর দেয় মহারাণী ফাঁড়ির পুলিশকে৷ এএসআই শ্যামল মজুমদার ছুটে এসে হরিণটি উদ্ধার করে নিয়ে যায় মহারাণী পুলিশ ফাঁড়িতে৷ ফাঁড়িতে ছুটে আসে বন দপ্তরের মহকুমা বন আধিকারিক জয়কৃষ্ণাণ৷ পুলিশের তরফে হরিণ শাবকটি বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়৷ বন আধিকারিক প্রথমে হরিণ শাবকটির প্রাথমিক চিকিৎসা করিয়ে সিপাহিজলা অভয়ারণ্য কর্তৃপক্ষের কাছে হরিণ শাবকটিকে তুলে দেন বলে জানা যায়৷
এটি স্বর্ণহরিণ প্রজাতির৷ হরিণটির বয়স হবে আনুমানিক ৭ বছর৷ ওজন প্রায় ১৬ কেজি৷ হরিণটি অন্তঃসত্ত্বা বলে ধারণা করা হচ্ছে৷ হরিণ উদ্ধারের ঘটনায় উৎসুক মানুষ মহারাণী এলাকায় ভিড় জমায় হরিণটিকে দেখার জন্য৷
মহারাণীর গ্রামে হরিণ উদ্ধার
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















