News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাণীর গ্রামে হরিণ উদ্ধার
Image

মহারাণীর গ্রামে হরিণ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট৷৷ একটি হরিণ শাবক উদ্ধার হল মহারাণী এলাকার ছয়ঘড়িয়ায়৷ মঙ্গলবার সাড়ে golden deerদশটা নাগাদ হরিণটি মহারাণী গাড্ডফিরা এলাকার এক জঙ্গল থেকে গ্রামে ঢুকে৷ ঐ গ্রামের উপজাতি কয়েকজন হরিণটিকে ধাওয়া করলে দৌড়ে এসে ছয়ঘড়িয়া এলাকার নিখিল ভৌমিকের বাড়িতে এসে ঢুকে হরিণটি৷
স্থানীয় মানুষ খবর দেয় মহারাণী ফাঁড়ির পুলিশকে৷ এএসআই শ্যামল মজুমদার ছুটে এসে হরিণটি উদ্ধার করে নিয়ে যায় মহারাণী পুলিশ ফাঁড়িতে৷ ফাঁড়িতে ছুটে আসে বন দপ্তরের মহকুমা বন আধিকারিক জয়কৃষ্ণাণ৷ পুলিশের তরফে হরিণ শাবকটি বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়৷ বন আধিকারিক প্রথমে হরিণ শাবকটির প্রাথমিক চিকিৎসা করিয়ে সিপাহিজলা অভয়ারণ্য কর্তৃপক্ষের কাছে হরিণ শাবকটিকে তুলে দেন বলে জানা যায়৷
এটি স্বর্ণহরিণ প্রজাতির৷ হরিণটির বয়স হবে আনুমানিক ৭ বছর৷ ওজন প্রায় ১৬ কেজি৷ হরিণটি অন্তঃসত্ত্বা বলে ধারণা করা হচ্ছে৷ হরিণ উদ্ধারের ঘটনায় উৎসুক মানুষ মহারাণী এলাকায় ভিড় জমায় হরিণটিকে দেখার জন্য৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top