News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তর প্রদেশে হিংসা হয় না, দেশকে দিশা দেখানো বাংলা এখন দিশাহীন : যোগী আদিত্যনাথ
Image

উত্তর প্রদেশে হিংসা হয় না, দেশকে দিশা দেখানো বাংলা এখন দিশাহীন : যোগী আদিত্যনাথ

বহরমপুর, ৩০ এপ্রিল (হি.স.): আগামী ১৩ মে মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোট। জোরকদমে নির্বাচনী প্রচার চালাচ্ছে বিভিন্ন দল। মঙ্গলবার বহরমপুরে ভোটপ্রচার করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গোটা বাংলায় ঘটে চলা একের পর এক হিংসাকাণ্ড চোখে আঙুল দিয়ে দেখালেন তিনি। নিশানা করলেন শাসকদল তৃণমূল কংগ্রেসক। বললেন, ‘দেশকে দিশা দেখানো বাংলা এখন দিশাহীন।’

তিনি এদিন বলেন, ‘রামনবমী কিংবা দুর্গাপুজোয় কখনও উত্তর প্রদেশে হিংসা হয় না। গত সাত বছরে উত্তর প্রদেশে কোনও দাঙ্গা হয়নি, কারফিউ হয়নি। উত্তর প্রদেশে এরকম করলে তাকে উল্টো করে ঝুলিয়ে শিক্ষা দেওয়া হত। এমন শাস্তি দেওয়া হত যে সাত পুরুষ হিংসার কথা ভুলে যেত। দেশকে দিশা দেখানো বাংলা এখন দিশাহীন।’

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরও বলেছেন, “আমি পশ্চিমবঙ্গ সরকারকে প্রশ্ন করতে এসেছি, যে রাজ্যে আমাদের দুর্গাপূজার বার্তা দেয় সেখানে সন্দেশখালির মতো ঘটনা কীভাবে ঘটছে? এখনকার বাংলা ‘সোনার বাংলা’ নয়, যা আমাদের স্বাধীনতা সংগ্রামীরা কল্পনা করেছিলেন। পশ্চিমবঙ্গকে দাঙ্গায় ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তা কংগ্রেস হোক বা তৃণমূল- উভয় দলই এক হয়ে রাজ্যে লুটপাট করে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”

Releated Posts

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026

‘সনাতন সভ্যতা ও সংস্কৃতিতে আমিষ খাবারের স্থান নেই’: রাহুলের ব্রিকস ডিনার মন্তব্যের সমালোচনা ইসলামি স্কলারের

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনের গালা ডিনারে নিরামিষ খাবার পরিবেশন নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top