News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেরলের কান্নুরে গাড়ি ও লরির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ৫ জনের
Image

কেরলের কান্নুরে গাড়ি ও লরির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ৫ জনের

কান্নুর, ৩০ এপ্রিল (হি.স.): কেরলের কান্নুরে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। সোমবার রাতে কেরলের কান্নুরে একটি লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম কালিচানাদুক্কামের বাসিন্দা কে এন পদ্মকুমার (৫৯), ভীমনাদির বাসিন্দা চুরিক্কাত্ত সুধাকরণ (৫২), কোজুম্মল কৃষ্ণান (৬৫), অজিথা (৩৫) এবং আকাশ (৯)৷

পুলিশ জানিয়েছে, সোমবার রাত ১০.১৫ নাগাদ কান্নুরের কান্নাপুরম এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। একই পরিবারের ৫ জন সদস্য থ্যালাসেরি থেকে কাসারগোডের দিকে যাচ্ছিলেন, সেই সময় তাঁদের গাড়িটি ম্যাঙ্গালুরু থেকে গ্যাস সিলিন্ডার বহনকারী একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই জোরালো ছিল তাঁদের গাড়িটি তুবড়ে যায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের।

Releated Posts

ভুটানের রাজার সঙ্গে সাক্ষাৎ বিদেশ সচিব বিক্রম মিশ্রির, দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতার অগ্রগতি নিয়ে পর্যালোচনা

থিম্পু, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি শুক্রবার ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের সঙ্গে সাক্ষাৎ…

ByByNews Desk Jul 31, 2026

বুদগামের আরঅ্যান্ডবি বিভাগের অনুমোদনহীন সরঞ্জাম কেনাকাটায় নতুন তদন্তের নির্দেশ জম্মু-কাশ্মীর সরকারের

শ্রীনগর, ৩১ জুলাই (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলার পাবলিক ওয়ার্কস (রোডস অ্যান্ড বিল্ডিংস বা আরঅ্যান্ডবি) বিভাগের অনুমোদনহীন…

ByByNews Desk Jul 31, 2026

গুরুত্বপূর্ণ বিল পাসে বাধা না দেওয়ার আর্জি বিরোধীদের প্রতি রিজিজুর, প্রশ্নফাঁস-বিরোধী আইনকে স্বাগত

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): সংসদে একাধিক গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা ও পাসের কথা উল্লেখ করে বিরোধী দলগুলিকে আইন…

ByByNews Desk Jul 31, 2026

দিল্লিতে নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা চক্রের পর্দাফাঁস, ৪২৪ রিল বাজেয়াপ্ত; গ্রেপ্তার ১

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের স্পেশাল স্টাফ নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা মজুত ও বিক্রির একটি বড়…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top