নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট৷৷ আগরতলা পুর নিগমের জায়গা দখলমুক্ত করার বার্তা পেয়েই নিজেদের জায়গা
বাঁচাতে এবার শাসক দলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে জেলাশাসকের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস৷ পুর নিগমের দেওয়া চূড়ান্ত দিনে সিপিএমের বিভিন্ন শাখা সংগঠনের বেআইনী নির্মিত অফিস ঘরগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা শাসককে ডেপুটেশান দেওয়া হয়েছে৷ অন্যদিকে জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে যুব তৃণমূল৷ আগরতলা পুর নিগমের জায়গা তৃণমূল দখল করে নেওয়ায় তা মুক্ত করতে নোটিশ দিয়েছিল নিগম৷ নিগমের নোটিশ কোনভাবেই কর্ণপাত করেনি রাজ্য তৃণমূল নেতারা৷ ১৩ আগস্ট শনিবার পুর নিগম থেকে চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছিল৷ ঐদিন দুপুরে পুর নিগমের অফিসাররা জায়গা দখলমুক্ত করতে গেলে তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে সময়সীমা বেঁধে দেন৷ আর মঙ্গলবারই পাল্টা শাসক দলের বিরুদ্ধে অভিযোগ এনে শাসক দলের দলীয় অফিসগুলি অর্থাৎ যে সংগঠনের অফিসঘরগুলি বেআইনীভাবে জোতজমি দখল করে আছে সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলাশাসকর কাছে ডেপুটেশান দেয় তৃণমূল৷ তৃণমূল নেতা বিধায়ক সুদীপ রায় বর্মণের নেতৃত্বে ১০ সদস্যের এক প্রতিনিধি দল জেলাশাসক ড মিলিন্দ রামটেকের সাথে ডেপুটেশানে মিলিত হন৷
[vsw id=”0H-3TGVTIsA” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]এদিন তৃণমূল কংগ্রেস ভবনের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ ও ষড়যন্ত্রের অভিযোগ এনে জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে যুব তৃণমূল কংগ্রেস৷ এর আগে আগরতলা শহরে হয় বিক্ষোভ মিছিল৷ মিছিলটি তৃণমূল কংগ্রেসের অফিস থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ পুর নিগম ১৬ আগস্ট জায়গা দখল মুক্ত করার কথা থাকলেও করা হয়নি৷
বেআইনী ভাবে গড়ে তোলা শাসক দলীয় সংগঠনের অফিসগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ময়দানে তৃণমূল
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















