News Flash

  • Home
  • Uncategorized
  • বেআইনী ভাবে গড়ে তোলা শাসক দলীয় সংগঠনের অফিসগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ময়দানে তৃণমূল
Image

বেআইনী ভাবে গড়ে তোলা শাসক দলীয় সংগঠনের অফিসগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ময়দানে তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট৷৷ আগরতলা পুর নিগমের জায়গা দখলমুক্ত করার বার্তা পেয়েই নিজেদের জায়গা TMCবাঁচাতে এবার শাসক দলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে জেলাশাসকের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস৷ পুর নিগমের দেওয়া চূড়ান্ত দিনে সিপিএমের বিভিন্ন শাখা সংগঠনের বেআইনী নির্মিত অফিস ঘরগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা শাসককে ডেপুটেশান দেওয়া হয়েছে৷ অন্যদিকে জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে যুব তৃণমূল৷ আগরতলা পুর নিগমের জায়গা তৃণমূল দখল করে নেওয়ায় তা মুক্ত করতে নোটিশ দিয়েছিল নিগম৷ নিগমের নোটিশ কোনভাবেই কর্ণপাত করেনি রাজ্য তৃণমূল নেতারা৷ ১৩ আগস্ট শনিবার পুর নিগম থেকে চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছিল৷ ঐদিন দুপুরে পুর নিগমের অফিসাররা জায়গা দখলমুক্ত করতে গেলে তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে সময়সীমা বেঁধে দেন৷ আর মঙ্গলবারই পাল্টা শাসক দলের বিরুদ্ধে অভিযোগ এনে শাসক দলের দলীয় অফিসগুলি অর্থাৎ যে সংগঠনের অফিসঘরগুলি বেআইনীভাবে জোতজমি দখল করে আছে সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলাশাসকর কাছে ডেপুটেশান দেয় তৃণমূল৷ তৃণমূল নেতা বিধায়ক সুদীপ রায় বর্মণের নেতৃত্বে ১০ সদস্যের এক প্রতিনিধি দল জেলাশাসক ড মিলিন্দ রামটেকের সাথে ডেপুটেশানে মিলিত হন৷
[vsw id=”0H-3TGVTIsA” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]এদিন তৃণমূল কংগ্রেস ভবনের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ ও ষড়যন্ত্রের অভিযোগ এনে জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে যুব তৃণমূল কংগ্রেস৷ এর আগে আগরতলা শহরে হয় বিক্ষোভ মিছিল৷ মিছিলটি তৃণমূল কংগ্রেসের অফিস থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ পুর নিগম ১৬ আগস্ট জায়গা দখল মুক্ত করার কথা থাকলেও করা হয়নি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top