News Flash

  • Home
  • বিদেশ
  • গরমের রেকর্ড গড়ছে বাংলাদেশ, চুয়াডাঙ্গার তাপমাত্রা বেড়ে ৪২.৭ ডিগ্রি
Image

গরমের রেকর্ড গড়ছে বাংলাদেশ, চুয়াডাঙ্গার তাপমাত্রা বেড়ে ৪২.৭ ডিগ্রি

ঢাকা, ২৬ এপ্রিল (হি.স.): গরমের রেকর্ড গড়ছে বাংলাদেশ। বাংলাদেশের চুয়াডাঙ্গার শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৪২.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বৈশাখের শুরু থেকেই কখনও মৃদু থেকে মাঝারি আবার কখনও তীব্র তাপপ্রবাহ থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে চলছে চুয়াডাঙ্গার ওপর দিয়ে। চলতি মরশুমে সব রেকর্ড ভেঙে এ জেলার তাপমাত্রা দাঁড়িয়েছে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াসে।

তাপপ্রবাহ বইছে তীব্র। টানা তাপদাহে অতিষ্ঠ সীমন্তবর্তী জেলার মানুষ। অসহ্য গরমে ওষ্ঠাগত হয়ে উঠেছে সবাই। শুক্রবার (২৬ এপ্রিল) দুপুর তিনটায় চুয়াডাঙ্গার আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার ৪২ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে। এই সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ১১ শতাংশ। যা দুপুর তিনটা পর্যন্ত সারাদেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা।

রোদের প্রখরতা এতা বেশি যে রাস্তার পিচ গলতে শুরু করেছে। গরম বাড়ার সাথে সাথে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল-সহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে। এ সব ভর্তি হওয়া রোগীর ভিতরে শিশুর সংখ্যায় বেশি।

Releated Posts

মার্কিন-ইরান আলোচনায় দ্রুত অগ্রগতির আশা ভারতের, সংঘাত প্রশমনে কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত জয়শঙ্করের

হেলসিঙ্কি, ১২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় দ্রুত ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

বাংলাদেশ সীমান্তে বিক্ষোভের ডাক জামায়াতের, উচ্চ সতর্কতায় ভারত

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): অবৈধ বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনগুলির ঘোষিত বিক্ষোভ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

বাংলাদেশে রাম মূর্তি নির্মাণে স্থগিতাদেশ, উগ্রপন্থী গোষ্ঠীর চাপের অভিযোগ

ঢাকা, ১২ জুন (আইএএনএস) : বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার শ্রীশ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে বিশ্বের বৃহত্তম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

যশোরে যুবলীগ নেতার মৃত্যু ঘিরে রাজনৈতিক সহিংসতার অভিযোগ, উদ্বেগ প্রকাশ আওয়ামী লীগের

ঢাকা, ১২ জুন (আইএএনএস) : বাংলাদেশের যশোর জেলার চৌগাছা উপজেলায় এক যুবলীগ নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top