News Flash

  • Home
  • দিনের খবর
  • এএপি-র জন্য ভোট চাইতে ময়দানে নামবেন সুনিতা কেজরিওয়াল : অতিশী
Image

এএপি-র জন্য ভোট চাইতে ময়দানে নামবেন সুনিতা কেজরিওয়াল : অতিশী

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি ও আম আদমি পার্টির প্রার্থীদের জন্য ভোট চাইতে এবার ময়দানে নামবেন কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল। শুক্রবার এমনটাই জানালেন দিল্লির মন্ত্রী তথা এএপি নেত্রী অতিশী। অতিশী এদিন সাংবাদিক সম্মেলনে বলেছেন, “অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে এবং এএপি প্রার্থীদের জন্য ভোট চাইতে মাঠে নামবেন। আগামীকাল দিল্লি থেকে শুরু হবে।”

অতিশী আরও বলেছেন, “২৭ এপ্রিল, তিনি পূর্ব দিল্লি লোকসভায় একটি রোড শো করবেন। তারপর তিনি একটি সমাবেশ করবেন। ২৮ এপ্রিল পশ্চিম দিল্লি লোকসভা কেন্দ্রে রোড শো করবেন। সুনিতা কেজরিওয়াল পঞ্জাব, হরিয়ানা এবং গুজরাটও যাবেন। দিল্লি, পঞ্জাবের পাশাপাশি সারা দেশের মানুষ অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে ভোট দেবেন।”

Releated Posts

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top