News Flash

Image

চাপের মুখে প্রিসাইডিং অফিসার বদল

প্রতিনিধি, কল্যানপুর, ২৬ এপ্রিল : নাম নিরঞ্জন পাল, দায়িত্ব পালন করছিলেন ২৭ এর ৪৪ নম্বর বুথে প্রিসাইডিং অফিসার হিসেবে। তবে অভিযোগ ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার সময় থেকেই নানানভাবে গোটা প্রক্রিয়াকে প্রভাবিত করে চলেছিলেন প্রিসাইডিং অফিসার। সবচেয়ে মারাত্মক অভিযোগ হচ্ছে একাংশ ভোটারকে ভোট না দিয়ে বাড়িতে ফিরে যেতে বাধ্য করেছিলেন প্রিসাইডিং অফিসার মহাশয়। পরবর্তী সময়ে গোটা বিষয়টা সংবাদ মাধ্যমের নজরে আসার পর সংবাদ মাধ্যমের পক্ষ থেকে নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে বিষয়টা নিয়ে যাওয়া হয়।

মুহূর্তের মধ্যেই সেক্টর অফিসার তপন দাস সংশ্লিষ্ট পোলিং স্টেশনে হাজির হন এবং উপস্থিত ভোটারদের সাথে কথা বলে এবং যাবতীয় বিভিন্ন বিষয়গুলো পর্যবেক্ষণ করে সিদ্ধান্তে উপনীত হন যে প্রিসাইডিং অফিসার নিরঞ্জন পাল ঠিকভাবে নিজের দায়িত্ব পালন করছেন না। এরপর কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতির চাপে এবং গণদেবতাদের দাবির মুখে প্রিসাইডিং অফিসার নিরঞ্জন পালকে বদল করা হয়। এখানে উল্লেখ করা প্রয়োজন কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলনগরের সংশ্লিষ্ট ভোট গ্রহণ কেন্দ্রে এই প্রিসাইডিং অফিসারের জন্য সকাল থেকেই ব্যাপক বিরম্বনাতে করতে হয় একটা বিরাট অংশের ভোটারদের। পরবর্তী সময়ে সেক্টর অফিসারের কার্যকরী ভূমিকাতে খুশি এলাকাবাসী।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top