News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত মহাবীর জয়ন্তী
Image

রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত মহাবীর জয়ন্তী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল: দেশের অন্যান্য স্থানের মত আগরতলায় প্যালেস কম্পাউন্ডস্হিত মহাবীর রিলিজিয়ান ট্রাস্টের উদ্যোগে জৈন ধর্মের প্রবর্তক মহাবীরের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে পালিত হয় রবিবার। এ উপলক্ষে সারাদিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ধর্মের উপাসকরা এদের নানা ধর্মীয় অনুষ্ঠানে শামিল হন।

রবিবার জৈন ধর্মাবলম্বীদের শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব মহাবীর জয়ন্তী ধর্মীয় আচার-আচরণের মাধ্যমে পালিত হয়। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা ভগবান মহাবীরের ২৬২৩ তম জন্ম উপলক্ষে এই শুভ উৎসব উদযাপিত হয়। জৈন শাস্ত্র এবং ধর্মীয় গ্রন্থ অনুসারে, মহাবীর খৃস্টপূর্ব ৬ষ্ঠ শতকের গোড়ার দিকে ভারতের বর্তমান বিহারের রাজকীয় ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। প্রাক-বৈদিক যুগের পূর্ববর্তী তীর্থঙ্কারগুলির আধ্যাত্মিক, দার্শনিক ও নৈতিক শিক্ষাগুলি তিনি ব্যাখ্যা করেছিলেন। মহাবীরের জন্মদিন উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় আগরতলার প্যালেস কম্পাউন্ডস্থিত মহাবীর রিলিজিয়াস ট্রাস্ট মন্দিরে।

Releated Posts

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও দুই সিলিন্ডার-ইনভার্টার-সোলারের তার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ সেপ্টেম্বর: কমলপুর মহকুমার কচুছড়া থানার কবিরাজ টিলা এলাকার সালেমা কলোনি নং-২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top