News Flash

  • Home
  • দিনের খবর
  • আগামী ২১ এপ্রিল বিহারের কাটিহারে একটি জনসমাবেশে ভাষণ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Image

আগামী ২১ এপ্রিল বিহারের কাটিহারে একটি জনসমাবেশে ভাষণ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

কাটিহার, ২০ এপ্রিল (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২১ এপ্রিল, রবিবার কাটিহারের রাজেন্দ্র স্টেডিয়ামে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন। কাটিহারে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। বিহার সরকারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডে শনিবার কাটিহারে পৌঁছন সমাবেশের প্রস্তুতির খতিয়ে দেখতে। অমিত শাহের কাটিহার সফর প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিহার রাজ্য সহ গোটা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢেউ চলছে।

বিহারে প্রথম দফায় ভোটের হার কমে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, প্রচণ্ড গরমের কারণে ভোটের হার কিছুটা কমেছে। তাসত্ত্বেও, এইবার মানুষ এনডিএ-কে ৪০০-এর বেশি লোকসভা আসন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top