News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগর ডিপো পর্যন্ত ব্রডগেজ রূপান্তরের কাজ ঝুলে রইল আইওসি’র তালবাহানায়
Image

ধর্মনগর ডিপো পর্যন্ত ব্রডগেজ রূপান্তরের কাজ ঝুলে রইল আইওসি’র তালবাহানায়

BG Trackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট৷৷ আইওসি’র তালবাহানায় ধর্মনগর তেল ডিপো পর্যন্ত মিটারগেজ লাইন থেকে ব্রডগেজে রূপান্তরের কাজ ঝুলে রয়েছে৷ ফলে, রেলে করে সরাসরি ধর্মনগর ডিপো পর্যন্ত জ্বালানি তেল পৌঁছানো সম্ভব হচ্ছে না৷ সূত্রের বক্তব্য, ধর্মনগর তেল ডিপো পর্যন্ত রেল লাইন ব্রডগেজে রূপান্তর করতে গেলে ১৬ কোটি টাকা খরচ হবে৷ ইতিমধ্যে এবিষয়ে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে সার্ভে করে আইওসি’র কাছে প্রস্তাব দিয়েছে৷ কিন্তু আইওসি এই অর্থ রেলওয়েকে দিতে গরিমসি করছে৷ উল্লেখ্য, রেলে করে এক র্যাক জ্বালানি তেল একসাথে নিয়ে আসা সম্ভব৷ তবে, ধর্মনগর ডিপোতে অর্ধেক র্যাক তেল ধারণ ক্ষমতা রয়েছে৷ এদিকে, শিলচরের রামনগরে আইওসি’র যে ডিপো রয়েছে সেখানেও অর্ধেক র্যাক তেল ধারণ ক্ষমতা আছে৷ ফলে, পরিকল্পনা করা হয়েছিল এক র্যাক জ্বালানি তেলের মধ্যে অর্ধেক শিলচরের রামনগর ডিপোতে এবং বাকি অর্ধেক ধর্মনগর ডিপোতে পাঠানো হবে৷ শিলচরের রামনগর ডিপো পর্যন্ত মিটারগেজ রেল লাইন রয়েছে৷ সেখানেও ব্রডগেজে রূপান্তর করতে হবে৷ তাতে, খরচ হবে ১০ কোটি টাকা৷ আইওসি ইতিমধ্যে সেই টাকা পূর্বোত্তর সীমান্ত রেলওয়েকে দিয়েছে৷ কিন্তু ধর্মনগরের ক্ষেত্রে আইওসি গরিমসি করে চলেছে৷
ধর্মনগর তেল ডিপো পর্যন্ত রেল লাইন ব্রডগেজে রূপান্তর হয়ে গেলে জ্বালানি তেল নিয়ে চিন্তা অনেকটাই দূর হবে৷ বর্ষা মরশুমে জাতীয় সড়ক বেহাল হয়ে পড়লেও রেলে করে ধর্মনগর ডিপো পর্যন্ত জ্বালানি তেল নিয়ে আসা সম্ভব হবে৷ এনিয়ে বহুবার রাজ্য সরকারের তরফেও রেল ও আইওসিকে উদ্যোগ গ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে৷ সূত্র অনুসারে জানা গেছে, সম্প্রতি এবিষয়ে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ ঐ বৈঠকে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে এবং আইওসি’র কর্মকর্তারা রাজ্যের পরিবহনমন্ত্রী ও খাদ্য মন্ত্রীর সাথে বৈঠক করেছেন৷ তাতে, বলা হয়েছে শীঘ্রই ধর্মনগর ডিপো পর্যন্ত রেল লাইন ব্রডগেজে রূপান্তর করার কাজ দ্রুত শুরু করতে৷ কিন্তু আইওসি ব্রডগেজে রূপান্তরের খরচ বহন করার বিষয়ে যে তালবাহানা করছে তা অসন্তোষজনক বলেই মনে করা হচ্ছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top