নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট৷৷ তৃণমূলের জনসভার মঞ্চে হাজির হয়ে কংগ্রেস দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন৷ এআইসিসি’র সদস্য হওয়ার পরও শ্রীবর্মন অন্য একটি দলের তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জীর সমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন৷ এটা কংগ্রেস দলের নেতা হিসেবে তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন৷ তাই এআইসিসি’র সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনের বিরুদ্ধে কংগ্রেস হাইকমান্ডের কাছে রিপোর্ট পাঠাতে চলেছেন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা৷ কংগ্রেস ভবন সূত্রে জানা গিয়েছে, সমীর রঞ্জন বর্মন গত এক বছর যাবতই কংগ্রেস দলের কর্মসূচীতে অংশগ্রহণ করছেন না৷
এদিকে, মঙ্গলবার স্বামী বিবেকানন্দ ময়দানে তৃণমূল কংগ্রেসের সমাবেশের মঞ্চে নাটকীয় ভবেই হাজির হন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের বরীষ্ঠ নেতা সমীর রঞ্জন বর্মন৷ তিন এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন৷ এদিন সমাবেশ মঞ্চে সমীর রঞ্জন বর্মন পুষ্পস্তবক দিয়ে মমতা ব্যানার্জীকে অভিনন্দন জানিয়েছেন৷ মঞ্চে অবস্থানকালে সমীর রঞ্জন বর্মন তৃণমূলের পতাকা পর্যন্ত হাতে তুলে নেননি৷ আনুষ্ঠানিক ভাবে কেউ ঘোষণাও দেননি যে তিনি তৃণমূলে যোগদান করেছেন৷ রাজ্য রাজনীতির আয়রণ ম্যান হিসেবে খ্যাত সমীর রঞ্জন বর্মনকে রীতিমতো এদিন অসহায় হিসেবেই দেখা গিয়েছে ভরা মঞ্চে৷ এমনকি তাঁকে ভাষণ রাখার জন্যও কেউ বলেননি৷ তবে, মমতা ব্যানার্জী তার ভাষণে পুরনো স্মৃতি তুলে ধরতে গিয়ে সমীর রঞ্জন বর্মনকে এক দুই বার সমীর দা বলে উল্লেখ করেছেন৷
সমীর বর্মন তৃণমূলের মঞ্চে, হাইকমান্ডে রিপোর্ট পাঠাবে প্রদেশ কংগ্রেস
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















