News Flash

  • Home
  • Uncategorized
  • সমীর বর্মন তৃণমূলের মঞ্চে, হাইকমান্ডে রিপোর্ট পাঠাবে প্রদেশ কংগ্রেস
Image

সমীর বর্মন তৃণমূলের মঞ্চে, হাইকমান্ডে রিপোর্ট পাঠাবে প্রদেশ কংগ্রেস

Samir Ranjan Barmanনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট৷৷ তৃণমূলের জনসভার মঞ্চে হাজির হয়ে কংগ্রেস দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন৷ এআইসিসি’র সদস্য হওয়ার পরও শ্রীবর্মন অন্য একটি দলের তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জীর সমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন৷ এটা কংগ্রেস দলের নেতা হিসেবে তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন৷ তাই এআইসিসি’র সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনের বিরুদ্ধে কংগ্রেস হাইকমান্ডের কাছে রিপোর্ট পাঠাতে চলেছেন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা৷ কংগ্রেস ভবন সূত্রে জানা গিয়েছে, সমীর রঞ্জন বর্মন গত এক বছর যাবতই কংগ্রেস দলের কর্মসূচীতে অংশগ্রহণ করছেন না৷
এদিকে, মঙ্গলবার স্বামী বিবেকানন্দ ময়দানে তৃণমূল কংগ্রেসের সমাবেশের মঞ্চে নাটকীয় ভবেই হাজির হন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের বরীষ্ঠ নেতা সমীর রঞ্জন বর্মন৷ তিন এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন৷ এদিন সমাবেশ মঞ্চে সমীর রঞ্জন বর্মন পুষ্পস্তবক দিয়ে মমতা ব্যানার্জীকে অভিনন্দন জানিয়েছেন৷ মঞ্চে অবস্থানকালে সমীর রঞ্জন বর্মন তৃণমূলের পতাকা পর্যন্ত হাতে তুলে নেননি৷ আনুষ্ঠানিক ভাবে কেউ ঘোষণাও দেননি যে তিনি তৃণমূলে যোগদান করেছেন৷ রাজ্য রাজনীতির আয়রণ ম্যান হিসেবে খ্যাত সমীর রঞ্জন বর্মনকে রীতিমতো এদিন অসহায় হিসেবেই দেখা গিয়েছে ভরা মঞ্চে৷ এমনকি তাঁকে ভাষণ রাখার জন্যও কেউ বলেননি৷ তবে, মমতা ব্যানার্জী তার ভাষণে পুরনো স্মৃতি তুলে ধরতে গিয়ে সমীর রঞ্জন বর্মনকে এক দুই বার সমীর দা বলে উল্লেখ করেছেন৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top