News Flash

  • Home
  • দেশ
  • হরিয়ানার বাস দুর্ঘটনায় নিষ্পাপ শিশুদের মৃত্যুতে শোক রাষ্ট্রপতি মুর্মুর
Image

হরিয়ানার বাস দুর্ঘটনায় নিষ্পাপ শিশুদের মৃত্যুতে শোক রাষ্ট্রপতি মুর্মুর

নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি.স.): ইদের দিন মর্মান্তিক দুর্ঘটনা। হতাহতদের প্রতি পরম মমতা প্রকাশ করলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

বৃহস্পতিবার তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “হরিয়ানার মহেন্দ্রগড় জেলায় স্কুল বাস দুর্ঘটনায় বহু নিষ্পাপ শিশুর মৃত্যুর খবর হৃদয় বিদারক। ঈশ্বর শোকাহত পিতামাতা এবং পরিবারকে এই নির্মম ক্ষতি সহ্য করার শক্তি দিন। আহত শিশুদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

প্রসঙ্গত, এদিন মহেন্দ্রগড়ের কানিনার উনহানি গ্রামের কাছে একটি স্কুল বাস উলটে যায়। এই দুর্ঘটনায় অন্ততপক্ষে ছয়জন শিশু মারা যায় এবং ১২ জনের বেশি শিশু গুরুতর আহত হয়েছে।

Releated Posts

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026

ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটে মধ্যপ্রদেশজুড়ে ব্যাহত ওপিডি পরিষেবা, আন্দোলনে জুনিয়র ডাক্তাররাও

ভোপাল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন মঙ্গলবার আরও তীব্র হয়েছে। তাঁদের সমর্থনে রেসিডেন্ট…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top