News Flash

Image

দিলীপকে কটাক্ষ কীর্তির, পাল্টা তোপ দিলীপের

পশ্চিম বর্ধমান, ৬ এপ্রিল (হি.স.): শনিবার সকালে দিলীপ ঘোষের মতো প্রাতঃভ্রমণে বেরিয়ে বিস্ফোরক দাবি করলেন বর্ধমান-দুর্গাপুরে কেন্দ্রের তৃণমূল প্রার্থী, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ।

কীর্তির দাবি, “টিম শুভেন্দু অধিকারী হারিয়ে দেবে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে।” কীর্তির আরও দাবি, “আমার কাছে এ ব্যাপারে অনেক তথ্য আছে। সময় মতো সবটা জানাব!”

এখানেই না থেমে কীর্তির আরও দাবি, “দিলীপ ঘোষও বিষয়টা জানেন। সেটা বুঝতে পেরেই দিলীপ সাত সমুদ্র পাড় করে আন্দামান চলে গেছেন!”

জবাবে পাল্টা তোপ দেগেছেন দিলীপ ঘোষও। মেদিনীপুরের বিদায়ী সাংসদ বলেন, “ওনাকে তৃণমূল এমন ফাঁসিয়েছে, উনি আর বেরোতে পারছেন না। রেজাল্ট হলে বুঝতে পারবেন, কঠিন ফাঁদে পা দিয়েছেন। ওনার দল ওনাকে সাহায্য করছে না। আমি যদি উল্টে বলি, ওনার দলের লোকেরা আমাকে সাহায্য করছে!”

খানিক থেমে দিলীপবাবু যোগ করেন, “কীর্তি আজাদ, আপনি বাংলায় নতুন, এখানকার রাজনীতি বুঝতে আপনার সময় লাগবে।” আন্দামান প্রসঙ্গে দিলীপের প্রতিক্রিয়া, “আরে আন্দামান আমার পুরোনো জায়গা। একদিনের জন্য আজ যাচ্ছি। কাল ফিরে আসব।”

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top