News Flash

  • Home
  • Uncategorized
  • বটতলায় উদ্ধার বিস্তর পরিমাণ চোলাই ও বিলেতী মদ
Image

বটতলায় উদ্ধার বিস্তর পরিমাণ চোলাই ও বিলেতী মদ

Liquorনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট৷৷ সংসৃকতির পীঠস্থান রাজধানী আগরতলা শহর দেশী ও বিদেশি মদের উপর ভাসছে৷ পুলিশ সবকিছু জেনেশুনেও তেমন কোন ব্যবস্থা নিচ্ছে না৷ রাজ্যে মদ্য পানের জন্য বার না থাকলেও অঘোষিত বেশ কিছু বার গড়ে উঠেছে রাজধানী আগরতলা শহরে৷ বিশেষ করে বটতলায় রেস্টুরেন্টগুলিতে অবাদে মদের রমরমা চলেছে৷ হাওড়া মার্কেটেও মদ বিক্রির ধুম চলেছে৷ বিলেতি মদের লাইসেন্সপ্রাপ্ত দোকানগুলির পাশাপাশি ঐসব রেস্টুরেন্ট নামধারী দোকানগুলিতে দেশী ও বিদেশি মদের ফোয়ারা চলেছে৷ পুলিশ নিজেদের মান রক্ষার তাগিদে মাঝে মধ্যে নামকাওয়াস্তে অভিযান চালিয়ে দায়িত্ব খালাস করে চলেছে৷ বৃহস্পতিবার বটতলায় বটতলা আউট পোস্টের পুলিশ এধরনেরই মদ বিরোধী অভিযানে সামিল হয়৷ অভিযান চালিয়ে ১৫০ লিটার দেশি মদ এবং ২৯ বোতল বিলেতি মদ উদ্ধার করেছে৷ এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বটতলা আউট পোস্টের ওসি মুক্তা ঘোষ জানিয়েছেন৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top