নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট৷৷ সংসৃকতির পীঠস্থান রাজধানী আগরতলা শহর দেশী ও বিদেশি মদের উপর ভাসছে৷ পুলিশ সবকিছু জেনেশুনেও তেমন কোন ব্যবস্থা নিচ্ছে না৷ রাজ্যে মদ্য পানের জন্য বার না থাকলেও অঘোষিত বেশ কিছু বার গড়ে উঠেছে রাজধানী আগরতলা শহরে৷ বিশেষ করে বটতলায় রেস্টুরেন্টগুলিতে অবাদে মদের রমরমা চলেছে৷ হাওড়া মার্কেটেও মদ বিক্রির ধুম চলেছে৷ বিলেতি মদের লাইসেন্সপ্রাপ্ত দোকানগুলির পাশাপাশি ঐসব রেস্টুরেন্ট নামধারী দোকানগুলিতে দেশী ও বিদেশি মদের ফোয়ারা চলেছে৷ পুলিশ নিজেদের মান রক্ষার তাগিদে মাঝে মধ্যে নামকাওয়াস্তে অভিযান চালিয়ে দায়িত্ব খালাস করে চলেছে৷ বৃহস্পতিবার বটতলায় বটতলা আউট পোস্টের পুলিশ এধরনেরই মদ বিরোধী অভিযানে সামিল হয়৷ অভিযান চালিয়ে ১৫০ লিটার দেশি মদ এবং ২৯ বোতল বিলেতি মদ উদ্ধার করেছে৷ এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বটতলা আউট পোস্টের ওসি মুক্তা ঘোষ জানিয়েছেন৷
বটতলায় উদ্ধার বিস্তর পরিমাণ চোলাই ও বিলেতী মদ
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















