News Flash

  • Home
  • Uncategorized
  • বাদ যাবে বাড়ির খালি জায়গা, সম্পত্তি কর নিয়ে স্পষ্টিকরণ দিলেন রামটেকে
Image

বাদ যাবে বাড়ির খালি জায়গা, সম্পত্তি কর নিয়ে স্পষ্টিকরণ দিলেন রামটেকে

rupeeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ সম্পদ কর নিয়ে পুরবাসীর মনে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল তার স্পষ্টীকরণ দিয়েছে পুর নিগম৷ নিগমের কমিশনার মিলিন্দ রামটেকে জানিয়েছেন, নতুন বিধি অনুযায়ী কর নির্ধারণ পদ্ধতির প্রস্তাব জনগণের সামনে তুলে ধরা হয়েছে৷ তাতে সম্পদ কর এ এবং বি জোনের পুরবাসীদের আনুমানিক ১৪ পয়সা এবং ৬ পয়সা হারে বৃদ্ধি পাবে৷ অন্যদিকে, সি এবং ডি জোনের পুরবাসীদের সম্পদ কর আনুমানিক ৬ পয়সা এবং ১৬ পয়সা কমবে৷ খালি জমির জন্য কোন কর প্রস্তাবে নেই৷ শুধুমাত্র জমির উপর নির্মাণ করা বাড়ির জন্য কর দিতে হবে৷ সেক্ষেত্রে কোন বাড়ির বসত ঘরের প্লিনথ এরিয়ার তিনগুণ খালি জায়গার জন্য কোন কর দিতে হবে না৷ তাছাড়া কৃষি জমির জন্যও কোনরকমের কর এই প্রস্তাব অনুযায়ী দিতে হবে না৷
এক উদাহরণ তুলে ধরে পুর কমিশনার জানিয়েছেন, একটি বাড়ির পাকা দালান, তার প্লিনথ এরিয়া এক হাজার বর্গফুট হলে এ জোনে ঐ বাড়ির মালিক বর্তমানে যেখানে দিচ্ছেন ৮৬০ টাকা, সেখানে নতুন প্রস্তাব অনুযায়ী তাঁকে দিতে হবে ১০০০ টাকা৷ অবশ্য কাঁচা, সেমি পাকা, বাণিজ্যিক, প্রতিষ্ঠান ইত্যাদির কাঠামোর ক্ষেত্রে করের হার সামান্য কম বেশি হতে পারে৷ পুর কমিশনার দাবি করে বলেন, এই প্রস্তাব অনুযায়ী কর আদায় করা হলে তাতে স্বচ্ছতা আসবে৷ পাশাপাশি কর প্রদান সরলীকরণ ও নাগরিক বান্ধব হবে৷ মোট কথা, সহজ-সরল, স্বচ্ছ এবং নাগরিক বান্ধব সম্পদ কর পদ্ধতি চালু করাই এই প্রস্তাবের মূল উদ্দেশ্য বলে পুর কমিশনার দাবি করেছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top