News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কালাইন বুরুঙ্গায় অপ‌রি‌চিত যুব‌কের লাশ উদ্ধা‌রের ঘটনায় তীব্র চাঞ্চল‌্য
Image

কালাইন বুরুঙ্গায় অপ‌রি‌চিত যুব‌কের লাশ উদ্ধা‌রের ঘটনায় তীব্র চাঞ্চল‌্য

শিলচর (অসম) ২৮ মার্চ (হি.স.) : কাছাড় জেলার কালাইন এলাকার বুরুঙ্গায় বৃহস্প‌তিবার সকা‌লে অনুমা‌নিক বছর ত্রিশের এক অপ‌রি‌চিত যুব‌কের তাজা লাশ উদ্ধা‌রের ঘটনায় এলাকা জু‌ড়ে তীব্র চাঞ্চ‌ল্যের সৃ‌ষ্টি ক‌রে‌ছে।এ‌দিন বুরুঙ্গার ১০ নম্বর রেল ব্রিজ সংলগ্ন স্থা‌নে এক যুব‌কের লাশ প‌ড়ে থাক‌তে দে‌খেন স্থানীয়রা।

এ‌মন খব‌রে স্থানীয় পু‌লিশ তদ‌ন্তে নে‌মে মৃত‌দেহ এনকু‌য়েস্ট ক‌রে ময়না তদ‌ন্তের জন‌্য শিলচর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরন ক‌রে । এ‌দি‌কে এসংবাদ সংগ্রহ পর্যন্ত মৃত যুব‌কের কোন প‌রিচয় পাওয়া যায়‌নি। এটা হত‌্যা না আত্মহত‌্যা এ নি‌য়ে ধ‌ন্ধে র‌য়ে‌ছেন স্থানীয় জনগন সহ পু‌লিশ। মৃত যুবক‌টির গলায় তুলসীর মালা থাকায় ধারনা করা হ‌চ্ছে সে কোনও হিন্দু প‌রিবা‌রের সন্তান হ‌বে।

এ কা‌ন্ডে পু‌লি‌শের তদন্তকা‌রি অ‌ফিসার‌কে প্রশ্ন কর‌লে তি‌নি জানান যে ময়না তদ‌ন্তের রি‌পোর্ট হা‌তে আসার পরই উক্ত যুব‌কের মৃত‌্যু রহস‌্য সম্প‌র্কে স্পষ্ট ক‌রে বলা যা‌বে। মৃ‌তের প‌রিচয় বের কর‌তে পু‌লিশ বি‌ভিন্ন থানায় ছ‌বি প্রেরন ক‌রে‌ছে।তার প‌রিবা‌রের সন্ধান পাওয়া গে‌লে মৃত‌দেহ সম‌ঝে দেওয়া হ‌বে নতুবা বাহাত্তর ঘন্টা পর প্রশাস‌নিক স্ত‌রে মৃত‌দে‌হের সৎকার করা হ‌বে।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top