News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রচারে বেড়িয়ে তৃণমূলের সুজাতার মতই সেলুনে সময় কাটালেন বিজেপির সৌমিত্র
Image

প্রচারে বেড়িয়ে তৃণমূলের সুজাতার মতই সেলুনে সময় কাটালেন বিজেপির সৌমিত্র

বাঁকুড়া, ২৮ মার্চ, (হি.স.): প্রচারে বেড়িয়ে সোজা সেলুনে ঢুকে এক যুবকের চুল কেটে দিয়েছিলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। সামাজিক মাধ্যমে সেই ভিডিও তারিয়ে তারিয়ে দেখেছিলেন নেটনাগরিকরা। বৃহস্পতিবার সেই সেলুনেই ঢুঁ মারলেন সুজাতার প্রাক্তন স্বামী বিজেপির সৌমিত্র খাঁ। চুল না কাটলেও ওই সেলুনে বেশ কিছুক্ষণ ছিলেন সুজাতার প্রাক্তন স্বামী। রীতিমতো আড্ডার মেজাজে দেখা যায় তাঁকে। ভোটের দামামা বাজতেই প্রচারে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সকলেই চেষ্টা করছেন আমজনতার সঙ্গে মিশে যাওয়ার। কেউ চায়ের দোকানে ঢুকে চা বানাচ্ছেন। কেউ আবার মোমো বানাচ্ছেন। সম্প্রতি বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল প্রচারে বেরিয়ে সোজা ঢুকে পড়েছিলেন সেলুনে। সেই সময় দোকানে বসে এক যুবক চুল কাটাচ্ছিলেন। সুজাতা সেলুনে ঢুকে সোজা সেখানকার কর্মীদের হাত থেকে কাঁচি নিয়ে যুবকের চুল কাটতে শুরু করে দেন। তা নিয়ে বিস্তর চর্চাও হয়েছিল। এসবের মাঝে বৃহস্পতিবার প্রচারে ওই সেলুনেই ঢুকে পড়লেন সৌমিত্র। এদিন অবশ্য হাতে কাঁচি তুলে নেননি সৌমিত্রবাবু। পরিবর্তে সেলুনে বসে দীর্ঘক্ষণ আড্ডা দেন। এই ছবি ছড়িয়ে পড়তেই বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করেন তৃণমূলের নেতা-কর্মীরা। খোঁচা দিয়ে বলেন, প্রাক্তন স্ত্রীকে অনুসরণ ও অনুকরণ করছেন সৌমিত্র। যদিও এসবকে গুরুত্ব দিতে নারাজ সৌমিত্র। তাঁর কথায়, কোতুলপুর তাঁর এলাকা। সেখানে তাঁর ভোট চাইতে হয় না।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top