বাঁকুড়া, ২৮ মার্চ, (হি.স.): প্রচারে বেড়িয়ে সোজা সেলুনে ঢুকে এক যুবকের চুল কেটে দিয়েছিলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। সামাজিক মাধ্যমে সেই ভিডিও তারিয়ে তারিয়ে দেখেছিলেন নেটনাগরিকরা। বৃহস্পতিবার সেই সেলুনেই ঢুঁ মারলেন সুজাতার প্রাক্তন স্বামী বিজেপির সৌমিত্র খাঁ। চুল না কাটলেও ওই সেলুনে বেশ কিছুক্ষণ ছিলেন সুজাতার প্রাক্তন স্বামী। রীতিমতো আড্ডার মেজাজে দেখা যায় তাঁকে। ভোটের দামামা বাজতেই প্রচারে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সকলেই চেষ্টা করছেন আমজনতার সঙ্গে মিশে যাওয়ার। কেউ চায়ের দোকানে ঢুকে চা বানাচ্ছেন। কেউ আবার মোমো বানাচ্ছেন। সম্প্রতি বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল প্রচারে বেরিয়ে সোজা ঢুকে পড়েছিলেন সেলুনে। সেই সময় দোকানে বসে এক যুবক চুল কাটাচ্ছিলেন। সুজাতা সেলুনে ঢুকে সোজা সেখানকার কর্মীদের হাত থেকে কাঁচি নিয়ে যুবকের চুল কাটতে শুরু করে দেন। তা নিয়ে বিস্তর চর্চাও হয়েছিল। এসবের মাঝে বৃহস্পতিবার প্রচারে ওই সেলুনেই ঢুকে পড়লেন সৌমিত্র। এদিন অবশ্য হাতে কাঁচি তুলে নেননি সৌমিত্রবাবু। পরিবর্তে সেলুনে বসে দীর্ঘক্ষণ আড্ডা দেন। এই ছবি ছড়িয়ে পড়তেই বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করেন তৃণমূলের নেতা-কর্মীরা। খোঁচা দিয়ে বলেন, প্রাক্তন স্ত্রীকে অনুসরণ ও অনুকরণ করছেন সৌমিত্র। যদিও এসবকে গুরুত্ব দিতে নারাজ সৌমিত্র। তাঁর কথায়, কোতুলপুর তাঁর এলাকা। সেখানে তাঁর ভোট চাইতে হয় না।

প্রচারে বেড়িয়ে তৃণমূলের সুজাতার মতই সেলুনে সময় কাটালেন বিজেপির সৌমিত্র
Tags:
Releated Posts
রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…
খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার
কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…
মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর
রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…
বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট
কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

















